Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিজোরামের আইজল থেকে প্রতারককে গ্রেফতার করল ফুলবাগান থানা

Share:

নিজস্ব প্রতিনিধি:মিজোরামের আইজল থেকে প্রতারককে গ্রেপ্তার করল ফুলবাগান থানা। শনিবার ধৃত প্রতারক লালন পইয়াকে মিজোরাম থেকে গ্রেফতার করে সেখানকার আদালতের অনুমতি নিয়ে কলকাতায় নিয়ে আসে ফুলবাগান থানা(Phoolbagan P.S.)। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক ব্যবসায়ী ফুলবাগান থানায় এসে অভিযোগ দায়ের করেন যে তিনি লক্ষাধিক টাকা প্রতারিত হয়েছেন।

ওই অভিযোগে প্রতারিত ব্যবসায়ী জানান, তিনি কসমেটিক গুডস আনার জন্য মিজোরামের আয়োজনে লালন পইয়া নামে এক ব্যক্তিকে লক্ষাধিক টাকা দিয়েছিলেন। কিন্তু ওই প্রতারক তাকে কোনরকম কসমেটিকস মিজোরাম থেকে পাঠায়নি। উপরন্ত ঐ প্রতারিত ব্যবসায়ী টাকা ফেরত চাইলে মিজরামের ওই প্রতারক তাকে ব্যাংকের যেসব নথি পেশ করে তা জাল বলে প্রমাণিত হয়।

তিনি ওই প্রতারকের বিষয়ে যাবতীয় তথ্য জানিয়ে পুলিশের শরণাপন্ন হন। এরপর এই প্রতারণার ঘটনা তদন্তে নেমে ফুলবাগান থানার পুলিশ মিজোরামের (Mizoram)আইজলে হানা দেয়। সেখান থেকে ওই প্রতার ক লালন পুইয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর ওই প্রতারককে নিজেরা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে শনিবার কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতার আদালতে পেশ করে, তদন্তের স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নিয়ে এই প্রতারণার ঘটনার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

খাস কলকাতায় রাতের আঁধারে মাথায় বন্দুক ঠেকিয়ে লরি নিয়ে চম্পট ৫ দুষ্কৃতী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00