Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এসএসকেএম-এ তিনতলার কাঁচ ভেঙে আহত রোগীর সঙ্গী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের বিখ্যাত হাসপাতালগুলির তালিকায় অবশ্যই এসএসকেএম-এর নাম রয়েছেই। এবার এই এসএসকেএম হাসপাতালেই ঘটল দুর্ঘটনা। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

জানা গিয়েছে, রোজকার মত শুক্রবারও হাসপাতালে রোগীর ভিড় জমে। দূরদূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসার জন্য রোগীরা আসেন। রোগীর সঙ্গে পরিজনেরাও আসেন। কিন্তু শুক্রবার দুপুরেই ঘটে বিপত্তি। হঠাৎ কার্ডিওলজি বিল্ডিংয়ের তিনতলার জানলার কাঁচ ভেঙে পড়ে এক রোগীর আত্মীয়ের মাথায়। মাথা ফেটে যায় তাঁর।

দ্রুত তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। স্বাভাবিকভাবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। নিত্যই এসএসকেএম-এ চিকিৎসা পরিষেবা পেতে বহু মানুষ আসে। মানুষের ভিড় না গোনার মতই। এখন এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবেই।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00