Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউরো সায়েন্সে বিপজ্জনক কার্নিশে বসে রোগী, হুলুস্থুলু মল্লিকবাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি:   নিউরো সায়েন্স হাসপাতালে জানলা থেকে বেরিয়ে অত্যন্ত বিপজ্জনক কার্নিশে বসে রয়েছেন এক রোগী। মল্লিকবাজারে এমন পরিস্থিতে হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় শনিবার সাড়ে ১১টা নাগাদ। তাঁকে উদ্ধার করতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও পুলিশ। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই রোগী জানলা দিয়ে বেরিয়ে এসে কার্নিশে বসেন। ৮ তলার কার্নিশে বসে ওই রোগী নিজের মত অঙ্গভঙ্গি করতে থাকেন। ইতিমধ্যে তাঁকে দেখতে ভিড় জমান পথ চলতি মানুষ। হাসপাতালের কর্মীরা তাঁকে বারবার নেমে আসার জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু তাঁদের কথায় কর্ণপাত না করে তিনি ওই কার্নিশে বসে হাত নাড়তে থাকেন।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মী ও দমকলের কর্মীরা তাঁকে নামানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। উদ্ধার করার আগে ওই যুবক যদি আচমকা ঝাঁপ দেন, তার প্রস্তুতি হিসেবে নীচে বিভিন্ন জাম্পিং বেড বিছিয়ে রাখা হয়েছে। যাতে পড়ে গেলে চোট আঘাত না লেগে। তাঁকে উদ্ধার করতে আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। ল্যাডারে চেপে দমকল কর্মীরা তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করলেও তিনি হুমকি দিতে থাকেন। বার বার হাত নেড়ে কিছু বলার চেষ্টা করতে থাকেন। দমকল কর্মীদের সরে যাওয়ার জন্য বলেন। কাছে যাওয়ার চেষতা করলে ৮ তলার ওই কার্নিশ থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন তিনি। দুই দিকের জানলা থেকে হাসপাতালের কর্মীরাও তাঁকে বোঝানোর চেষ্টা করলেও কোনও কথায় কর্ণপাত করেননি ওই রোগী।

অন্যদিকে এই ঘটনায় অত্যুৎসাহী জনতা ওই রোগীকে দেখতে  ভিড় করেন মল্লিকবাজার পার্ক স্ট্রিট ক্রসিংয়ে। যার জেরে তীব্র যানজট তৈরি হয়। প্রচুর গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে যায়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00