Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্থ চট্টোপাধ্যায়কে চক্রান্ত করে আটকে রাখছে সিবিআই, অভিযোগ আইনজীবীর

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় এবং নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৬ জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যাতে জামিন না পান, তাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমনটাই অভিযোগ করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বিনা কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই (CBI) ১১২ দিন আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় এবং নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৬ জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল। এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান জামিনের পক্ষে সওয়াল করেন। অন্যদিকে আদালতে পার্থর জামিনের বিরধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, এজেন্টদের মাধ্যমে বহু অযোগ্য চাকরিপ্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার ‘প্রমাণ’ মিলেছে। বৃহস্পতিবার উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন পার্থ-সহ ৭ জনকেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশ, তদন্ত শুরু হলেও আদালত কোথাও রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করার কথা বলেনি। কিন্তু সিবিআই তা সত্ত্বেও রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে বিনা কারণে ১১২ দিন আটকে রেখেছে।’

এদিন পার্থর আইনজীবী আরও বলেন, ‘এত দিনেও আমার মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুধু বলা হচ্ছে উনি বৃহত্তর ষড়যন্ত্রে শামিল। কিন্তু সেটা ঠিক কী, তা এখনও প্রমাণ করতে পারল না সিবিআই।’ প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। সম্প্রতি জেল থেকে তিনি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। তৃণমূলের মহাসচিব-সহ সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দিলেও তিনি বারবার বার্তা দিয়েছে দলের পাশে থাকার। তবে নিয়োগ দুর্নীতি মামলায় কবে তাঁর জামিন মিলবে তা এখনও অজানা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00