Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত ১

তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনাস্থলেই। চতুর্থীর দিনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির জেরে বিপর্যয়। শহর কলকাতায় ফের ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরণীতে। একটি চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার সময় আক্রন্ত হন বেশ কয়েকজন পথচারী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনাস্থলেই। চতুর্থীর দিনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনাস্থলে রয়েছে পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।

বিক্ষিপ্ত হলেও এদিন বিকেলে কয়েকমিনিটের জন্য মুষলধারে বৃষ্টি পড়ে কলকাতায়। যার জেরে কলকাতা পুরসভার ৪১ নম্বর ওয়ার্ড, জোড়াসাঁকো থানার অন্তর্গত এলাকার একটি বাড়ির চাঙড় ভেঙে আচমকায় রাস্তায় পড়তে থাকে। প্রত্য়ক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, সেইসময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন। ভাঙা চাঙড় তাঁদের মাথায় পড়লে গুরুতর জখম হন প্রায় চার জন। তাদের মধ্যে একজন দুর্ঘটনাস্থলেই মারা যান। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে তাঁরা। আর কেউ এই ঘটনায় জখম হয়েছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চারতলা বাড়ির তিনতলার একাংশ ভেঙে পড়ার সময় বাড়িতে কেউ ছিল কি না, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

এর আগে কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কটন স্ট্রিটের ওপর অবস্থিত পুরনো বাড়ির একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গত ৩০ সেপ্টেম্বর। ওই ঘটনায় হতাহতের খবর না মিললেও ঠিক তার আগের দিন বুধবার ভোরে ৯ নম্বর আহিরীটোলা লেনেও ভেঙে পড়েছিল একটি দোতলা বাড়ির একাংশ। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক শিশু ও এক বৃদ্ধার। মাত্র ১০ দিনের মধ্যে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে পুজোর মধ্যে এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক গ্রাস করছে শহরবাসীকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00