Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রেন ডেথ, পরিবারের নজিরবিহীন সিদ্ধান্তে নতুন করে বাঁচলেন ৫ জন

৩ দিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক ব্যক্তিকে। তাঁর বাড়ি ব্যারাকপুর পুর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কল্লোলিনী কলকাতায় আবারও দৃষ্টান্ত স্থাপনের ঘটনা। ব্রেন ডেথ হয়েছে ১ ব্যক্তির। মৃতের পরিবারের নজিরবিহীন সিদ্ধান্তে নতুন করে বাঁচলেন ৫ ব্যক্তি। শোকস্তব্ধ পরিবারকে কুর্ণিশ জানাচ্ছেন নতুন করে প্রাণ ফিরে পাওয়া ব্যক্তিরা ও তাঁদের পরিবার। জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অঙ্গ সংগ্রহ করার কাজ। গ্রিন করিডোর করে সেই সমস্ত অঙ্গ নিয়ে যাওয়া হবে।

৩ দিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল এক ব্যক্তিকে। তাঁর বাড়ি ব্যারাকপুর পুর এলাকায়। বয়স হয়েছিল ৪৯ বছর। চিকিৎসাধীন অবস্থায় ব্রেন ডেথ হয়েছিল তাঁর। এরপরেই ওই ব্যক্তির পরিবার অঙ্গদানের (ORGAN DONATE) সিদ্ধান্ত নেন।

জানা গিয়েছে, সংগ্রহ করা হচ্ছে হৃদযন্ত্র, ২ টি কিডনি, লিভার, কর্ণিয়া। হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে আরএন টেগর হসপিটালে। একটি কিডনি প্রতিস্থাপন করা হবে এসএসকেএম হাসপাতালে। অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হবে আপলো হাসপাতালে। লিভার প্রতিস্থাপন করা হবে অ্যাপলো হাসপাতালে। কর্ণিয়া প্রতিস্থাপন করা হবে ব্যারাকপুরে দিশা আই হসপিটালে।

আরএন টেগর হসপিটাল এবং এসএসকেএমে যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুত ২ টি অ্যাম্বুলেন্স। ওই ২ টি অ্যাম্বুলেন্সকে আলাদা আলাদা করে এসকর্ট করে নিয়ে যাবে কলকাতা পুলিশ। অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য করা হয়েছে গ্রিন করিডর। জানা গিয়েছে, হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে ৩৪ বছরের এক ব্যক্তির শরীরে।

বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই ৫ টি অঙ্গ প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার সম্ভব হবে। সমস্ত হাসপাতালের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে শোকস্তব্ধ পরিবারের প্রতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00