Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ৬ মাস আগে তৈরি ৫তলা বাড়ি গেল হেলে, তীব্র আতঙ্ক বালিতে

হাওড়া শহরের বেলুড় এলাকায় এদিন সকাল থেকেই হেলে পড়তে শুরু করেছে ওই বহুতল যা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মেটিয়াব্রুজ এলাকায় নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনা এখনও স্মৃতি থেকে ফিকে হয়ে যায়নি। তারমধ্যেই পুজোর আবহে সামনে এল এক ভয়ঙ্কর ঘটনা। মাত্র ৬ মাস আগে তৈরি হওয়া ৫তলা একটি ফ্ল্যাট বাড়ি(Flat Building) হেলে(Leaning) গিয়েছে। যে কোনও মুহুর্তে তা ভেঙে পড়তে পারে। ভয়ে আতঙ্কে সেই বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করেছেন বাসিন্দারা। আর আশেপাশের বাড়ির বাসিন্দারা ভয়ে মরছেন, এই বুঝি না তাঁদের ঘাড়ে ওই বহুতল ভেঙে পড়ে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়া শহরের(Howrah City) বেলুড়(Belur) এলাকায়। ১৬/৩৫ রাজেন শেঠ লেনের ঠিকানায় গড়ে ওঠা সেই বহুতল এদিন অর্থাৎ শনিবার সকাল থেকেই হেলে পড়তে শুরু করেছে যা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বেলুড়ে।

আরও পড়ুন, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থানের অনুমতি দিল না পুলিশ

জানা গিয়েছে, মাত্র ৬ মাস আগে তৈরি হয়েছে ওই ৫তলা বাড়িটি। নীচের তলা অর্থাৎ Ground Floor-এ কোনও ফ্ল্যাট নেই। কিন্তু তারওপরের ৪টি তলাতেই একাধিক ফ্ল্যাট রয়েছে। প্রত্যেকটিতেই বাসিন্দারাও রয়েছেন। এদিন সকালে যেই ফ্ল্যাট বাড়িতেই মাঝ বরাবর লম্বা ফাটল চোখে পড়ে। তারপরেই বাসিন্দারা দেখেন বাড়িটি ক্রমশ একদিকে হেলে পড়ছে। এমন দৃশ্য দেখে তড়িঘড়ি বিছানা-বালিশ নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। এই অবস্থায় বাসিন্দারা প্রথমে ফোন করেন ফ্ল্যাটের নির্মাতাদের। কিন্তু তা৬রা কেউ না ফোন তুলেছেন, না কেউ ঘটনাস্থলে এসেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে বালি পুরসভার ইঞ্জিনিয়াররাও পৌঁছেছেন সেখানে। বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আশেপাশের বাড়িও খালি করার কথা ভাবছেন পুলিশের আধিকারিকেরা।

আরও পড়ুন, আমজনতার আস্থা কলকাতাতেই, ফ্ল্যাট বিক্রি বেড়েছে ১৪ শতাংশ

হেলে পড়া ওই বাড়ির আশপাশে রয়েছে বেশ কিছু বাড়িঘর ও জনবহুল রাস্তা। সেই রাস্তা দিয়ে যাতায়াতও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার কথা ভাবছে পুলিশ। যদিও তাতে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, মাত্র কয়েক মাস আগে তাঁরা এই বাড়িতে এসেছেন। এই অবস্থায় প্রাণ বাঁচাতে সব নিয়ে এদিনই তাঁরা বাড়িটি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। বাড়ির নির্মাতারা কেউ ফোন করছে না, কেউ ফোন ধরছেও না। কোথায় যাবেন তাঁরা তা তাঁরা নিজেরাও জানেন না। কোনও রকমে টাকাপয়সা জোগাড় করে ওই বাড়িতে ফ্ল্যাট কিনেছেন তাঁরা। সেই টাকাও শোধের ভার এখন রয়েছে। তার মাঝেই এই বিপত্তি। ঘটনার জেরে অবস্থা সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে বাড়িটির সামনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00