Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাজিরা এড়ালেন নুপূর, আমহার্স্ট থানায় তলব করা হয়েছিল পয়গম্বর মন্তব্যের জেরে

ই-মেইল মারফৎ তিনি থানায় জানিয়েছেন, এখনই হাজিরা দিতে পারছেন না। ৪ সপ্তাহ পর হাজিরা দেবেন। অভিযোগ দায়ের করা হয়েছিল নারকেলডাঙা থানাতেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ছিলেন বিজেপির (BJP) মুখপাত্র। নুপূর শর্মার (NUPUR SHARMA) পয়গম্বর মন্তব্যের পর বিজেপি মুখ রক্ষা করতে তাঁকে সাসপেন্ড করেছে। তবে তাঁর মন্তব্যের জেরে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল হিংসা। এই রাজ্যেও ৩ জেলায় পড়েছিল হিংসার আঁচ। তাঁর করা পয়গম্বর মন্তব্যে হিংসার ঘটনায় তাঁর নামে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা হয়েছিল আমহার্স্ট থানাতেও। সেই হাজিরা এড়িয়েছেন বিজেপি নেত্রী।

তাঁর করা পয়গম্বর মন্তব্যের জন্যই হিংসা। এই অভিযোগে আমহার্স্ট থানায় (AMHERST STREET POLICE SATATION) অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে বিজেপি নেত্রীকে তলব করে আর্মহাস্ট থানা। শনিবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। তবে সেই হাজিরা এড়ালেন নুপূর। সময় চাইলেন আরও ৪ সপ্তাহ। জানা গিয়েছে, ই-মেইল মারফৎ তিনি থানায় জানিয়েছেন, এখনই হাজিরা দিতে পারছেন না। ৪ সপ্তাহ পর হাজিরা দেবেন। উল্লেখ্য, তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল নারকেলডাঙা থানাতেও। নারকেলডাঙা থানার পক্ষ থেকেও তাঁকে হাজিরা দিতে বলা হয়। সেই হাজিরাও এড়িয়েছিলেন  বিজেপি নেত্রী। প্রসঙ্গত, কাঁথি থানাতেও তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।

প্রসঙ্গত, নুপূর শর্মার পয়গম্বর মন্তব্যের জেরে ছড়িয়ে পড়েছিল হিংসা। হাওড়া, মুর্শিদাবাদের পর নদিয়াতেও হিংসা ছড়িয়ে পড়েছিল। তাঁর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে একাধিক জায়গায় দায়ের করা হয়েছিল অভিযোগ। উল্লেখ্য, বিজেপির মুখপাত্র ছিলেন তিনি। তাঁর বক্তব্যের পর তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি। তাঁর বক্তব্যের জেরে ছড়িয়ে পড়া হিংসা কড়া হাতে দমন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হিংসা রোধে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00