Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NRS হাসপাতালে  ইন্টার্ন ডাক্তারদের মারধর, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যরাতে নীলরতন সরকার হাসপাতালে  ইন্টার্ন ডাক্তারদের মারধরের অভিযোগ উঠলো শ্রমিকদের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এই ঘটনার পরেই ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, ওই তিনজনই এনআরএস হাসপাতালের নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল। যা গিয়েছে , মঙ্গলবার রাতে  জুনিয়র ডাক্তাররা  এনআরএস হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছিলেন।

সেই সময়েই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা। এরপরেই শ্রমিকরা হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের  ওপর মারধর শুরু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এনআরএস হাসপাতালে যান এন্টালি থানার পুলিশকর্মীরা। দ্রুত পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পুলিশকর্মীরা।  এরপরেই  পুলিশের কাছে এক মহিলা ইন্টার্ন চিকিৎসক লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ওই নতুন নির্মীয়মাণ বিল্ডিংয়ের তিন জন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।  এদিন তাদেরকে আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে ।  মঙ্গলবার রাতে এই ঘটনার জেরে এনআরএস হাসপাতালে রোগীদের মধ্যে  ছড়িয়ে পড়ে আতঙ্ক।পাশাপাশি হাসপাতালে এই ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন রোগীর বাড়ির লোকেরাও। তবে কি কারণে  জুনিয়র ডাক্তারদের ওপর শ্রমিকরা মারধর করলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00