Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের, এখন তিনিই ‘অভিভাবক’, ডাক্তারদের ভোলবদলে উঠছে প্রশ্ন

মা সব দুর্যোগ থেকে তাঁর সন্তানদের বাঁচিয়ে রাখেন, আগলে রাখেন, রক্ষা করেন। আজ মমতাই তাই ‘অভিভাবক’ ডাক্তারদের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডকে(R G Kar Incident) ঘিরে প্রথম থেকেই শ্লোগান উঠেছিল We Want Justice। পরে তাতে যোগ হয়, ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। দুটি শ্লোগানেরই উৎস ছিল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন(Junior Doctors Strike)। তাঁরাই এই দুই শ্লোগান দিয়ে গিয়েছেন প্রথম থেকেই। গতকাল অর্থাৎ বুধবার রাতে সেই আন্দোলনরত চিকিৎসকদের সাংবাদিক সম্মেলনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) তুলে ধরা হল ‘অভিভাবক’ হিসাবেই। আন্দোলনরত চিকিৎসকদের হঠাৎ এই ভোলবদল কেন? দিন দুই আগেও যার পদত্যাগ চেয়ে শ্লোগান দিয়েছেন যারা, মুখ্যমন্ত্রীকে খাটো করে একের পর এক মন্তব্য করে গিয়েছেন যারা, তাঁরাই কিনা এখন রাতারাতি সেই মুখ্যমন্ত্রীকেই অভিভাবক বানিয়ে দিলেন! কেন? প্রশ্ন উঠে গিয়েছে, যা ভাবাচ্ছে সবাইকে।

আরও পড়ুন, ২০০ কোটি টাকার অঙ্গপ্রতঙ্গ বিক্রির দুর্নীতি, মাঠে নেমে সূত্র খুঁজছে ED

আন্দোলনরত ডাক্তারদের এই ভোলবদলের নেপথ্যে অনেকেই মনে করছেন, আদালত অবমাননার হাত থেকে বাঁচার জন্য এখন মুখ্যমন্ত্রীকে’ অভিভাবক’ হিসাবে তুলে ধরে কার্যত তাঁকে ঢাল বানাতে চাইছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্ট(Supreme Court) স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে শুনানি শুরু করেছে। সেই মামলাতেই চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গটি উঠেছিল। সেখানেই সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার বিকাল ৫টা অবধি ডেডলাইন দিয়ে দিয়েছিল আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার জন্য। কিন্তু সেই নির্দেশ তাঁরা মানেননি। যার জেরে এখন তাঁদের গায়ে সুপ্রিম কোর্ট অবমাননার দাগ লেগে গিয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাঁদের বিরুদ্ধে কড়া যে কোনও রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে, যা থেকে তাঁদের কেউ বাঁচাতে পারবে না। কোনও নেতা নয়, কোনও আইনজীবী নয়, কোনও রাজনৈতিক দল নয়, কোনও সরকারও নয়। এক্ষেত্রে ১৯৭১ সালের Contempt of Courts Act অনুযায়ী, আদালত অবমাননার সাজা সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, জরিমানা, অথবা সাজা ও জরিমানা দুটোই।

আরও পড়ুন, বিনা চিকিৎসায় মৃত সফিকুল ইসলামের বাড়িতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল

আদালত এই জেল-জরিমানা মকুব করে দিতে পারে, যদি আদালত অবমাননাকারী আদালতে এসে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। সেক্ষেত্রেও আ‌ইনে বলা রয়েছে, সুপ্রিম কোর্ট স্থির করবে, সেই ক্ষমাপ্রার্থনা যথেষ্ট কি না। আইন মন্ত্রক সূত্র এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের অবমাননা হলে আদালত প্রথমে জবাবদিহি চাইবে। এরপর সন্তোষজনক জবাব না পেলে ঘোষণা করা হবে সাজা। চিকিৎসকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করে সেটা অবশ্যই দেখার। কিন্তু পরিস্থিতি যে আর তাঁদের অনুকূলে নেই, সেটা এখন বিলক্ষণ বুঝেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। বাম-বিজেপির কথায় নেচে, মাও-নকশালদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, সরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দিয়ে, তাঁরা ভেবেছিলেন, মমতার গদি উল্টে দেবেন। পাশার দান যে এভাবেও উল্টে যেতে পারে সেটা তাঁরা ভাবেননি। তাঁরা এখন এটা বিলক্ষণ বুঝেছেন, একমাত মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন তাঁদের এই দুর্যোগের মুখ থেকে বাঁচাতে। ঠিক যেভাবে মা সব দুর্যোগ থেকে তাঁর সন্তানদের বাঁচিয়ে রাখেন, আগলে রাখেন, রক্ষা করেন। আজ মমতাই তাই ‘অভিভাবক’ ডাক্তারদের কাছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00