Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেকের কেন্দ্রে জোটে দফারফা, আইএসএফের বিরুদ্ধে প্রার্থী বামেদের

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারে জোটে দফারফা। বৃহস্পতিবার ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। ২৪ ঘণ্টার মধ্যেই ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিল সিপিএম। পাশাপাশি বসিরহাট কেন্দ্রেও বাম, কংগ্রেস ও আইএসএফের মধ্যে কোনও জোট হল না।

শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে বামেরা। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, ডায়মন্ডহারবার কেন্দ্রে বামেদের হয়ে লড়বেন প্রতিকুর রহমান। গত বৃহস্পতিবার ওই কেন্দ্রে মজনু লস্করকে প্রার্থী করেছে আইএসএফ। উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেকের বিরুদ্ধে এবারের লোকসভা নির্বাচনে লড়ছে বাম, আইএসএফ দুই দলই।

শুধু ডায়মন্ডহারবার কেন্দ্রেই নয়, বসিরহাট কেন্দ্রেও এদিন প্রার্থী ঘোষণা করেছে বামেরা। বসিরহাট কেন্দ্রে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে নিরাপদ সর্দারকে। অন্যদিকে বসিরহাট কেন্দ্রে আগে আইএসএফের তরফে প্রার্থী করা হয়েছিল মহম্মদ শহিদুল ইসলাম মোল্লাকে। পরে বসিরহাটে আইএসএফের প্রার্থী বদল করা হয়। ওই কেন্দ্রে প্রার্থী করা হয় আক্তার আলি বিশ্বাসকে। অন্যদিকে ব্যারাকপুর কেন্দ্রেও বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের কোনও জোট হল না। শুক্রবার ব্যারাকপুরে বামেরা প্রার্থী করেছে দেবদূত ঘোষকে। অন্যদিকে এই ব্যারাকপুরে আইএসএফের তরফে প্রার্থী করা হয়েছে জামিল হোসেনকে। এদিন বামেদের তরফে ঘাটাল ও বারাসতেও প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঘাটালে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে তপন গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে বারাসতে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00