Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অ্যাডিনো উদ্বেগে বেলেঘাটা আইডিতে শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের

৫০ শয্যার শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhaban)।

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যাডিনো ভাইরাস ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এর মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন শিশুর। তার মাঝে এবার বিসি রায় হাসপাতালের ওপর রোগীর চাপ কমাতে বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। ৫০ শয্যার শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন (Swasthya Bhaban)।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, অ্যাডিনো ভাইরাস সংক্রমণের মাঝে শিশুদের জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায় বিকল্প খোঁজ শুরু করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। অবশেষে বেলেঘাটা আইডি হাসপাতালে নতুন শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে ৫০ বেড বিশিষ্ট ওয়ার্ড খোলা হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, হাওড়া, হুগলি ও নদিয়া থেকে বেশি শিশুকে কলকাতায় রেফার করা হচ্ছে।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেফারের ফলে এক মাসেরও বেশি সময় ধরে বিসি রায় শিশু হাসপাতালের ২৫টি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিআইসিইউ) শয্যা ভর্তি রয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ শিশু রয়েছে জেলার। উল্লেখ্য সম্প্রতি স্বাস্থ্য ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় রেফার সংখ্যা কমানোর জন্য। জেলার হাসপাতালগুলি থেকে কেবল প্রয়োজনে রেফার করার জন্য বলা হয়। বেলেঘাটা আইডি হাসপাতালে নতুন করে শিশু ওয়ার্ড খোলায় অ্যাডিনোভাইরাস আক্রান্ত শিশুদের চিকিৎসায় গতি বাড়বে বলে মনে করছে ওয়কিবহাল মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00