Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে ডিগবাজি, আরজি করের চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীররাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিনের মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুন হন। আর এই ঘটনা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। তার মধ্যে প্রধান হল- কেন কেউ কোন শব্দ পেলেন না? নিহত তরুণীর বাড়িতে কেন আত্মহত্যা বলা হয়েছিল? এই সকল প্রশ্নের মাঝে বুধবার মুখ খুললেন আরজি করের চেস্ট মেডিসিনের প্রধান  অরুণাভ দত্ত চৌধুরী ।

তিনি বলেন,’ ঘটনার দিনও সেমিনার হলে  ক্লাস হয়। তারপর সাড়ে আটটায় দরজায় তালা দিয়ে দেওয়া হয়। ওই সেমিনার হলের চাবি থাকে নার্সদের কাছে। তাই কী করে সেমিনার ঘরের দরজা খোলা হল তা আমি জানি না।‘ পাশাপাশি ওইদিনের ঘটনা প্রসঙ্গে বর্ণনা দিতে গিয়ে  অরুণাভ বাবু জানান, ‘ আমি সেভাবে কিছুই দেখিনি। আমি দূর থেকে দাঁড়িয়ে ছিলাম। আমায় বর্ণনা দেওয়া হয়েছিল। সে রক্তাক্ত ছিল কি না, তা-ও বুঝতে পারিনি।  এই ঘটনার পর আমি মানসিকভাবে ভেঙে পরেছিলাম।‘

তবে কে তাঁকে এই ঘটনার খবর দেন? এই প্রশ্ন করা হলে বিভাগীয় প্রধান বলেন, ‘ ঘটনার পরে তাঁকে ফোন করে ওই বিষয়ে জানান ইউনিটের ভারপ্রাপ্ত কর্মী। খবর পেয়েই তিনি ফোন করেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন সুপার সঞ্জয় বশিষ্ঠকে। ‘ বলা বাহুল্য, নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে সেদিনই খবর দেওয়া হয়েছিল । আর বলা হয় ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন।   তা নিয়ে অরুণাভ স্পষ্টভাবে জানিয়ে  দিয়েছেন, ‘মেয়েটির বাড়িতে খবর দেওয়ার জন্য ফোন নম্বর খোঁজা শুরু হয়। পরে কলেজের এক পড়ুয়া বাড়ির নম্বর দেয়। আমি এক মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে নম্বরটি দিয়ে বলেছিলাম বাড়িতে খবর দিতে। কিন্তু আত্মহত্যার কথা বলতে বলিনি।‘

উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায়  জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়তে হয় চেস্ট মেডিসিন বিভাগের  প্রধানকে । তাঁকে প্রশ্ন করা হয়, ‘ কেন সেমিনার হলের পাশে একটি রুম ভাঙা হলো?’ আর সেই উত্তরে অরুণাভবাবু দাবি করেন,’ তিনি কিছুই জানতেন না। ওই জায়গায় ভাঙার অনুমতি প্রিন্সিপাল এবং এমএসভিপি দেন।‘

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00