Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা ও শহরতলিতে আসছে রাজ্য সরকারের নয়া Bike App পরিষেবা

রাজ্যের পরিবহণ দফতর কম খরচে সরকারি Bike App পরিষেবা চালু করতে চলেছে। ২০২৪ সালের প্রথম দিকেই এই পরিষেবা শুরু করবে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) ও শহরতলি এলাকায় এবার যোগ হতে চলেছে রাজ্য সরকারের নয়া এক পরিষেবা। রাজ্যের পরিবহণ দফতর(Transport Department) কম খরচে সরকারি Bike App পরিষেবা চালু করতে চলেছে। যদিও এই পরিষেবা যারা ব্যবহার করতে পারবেন তাঁদের মানতে হবে একটি গুরুত্বপূর্ণ শর্তও। ৩ কিমির বেশি দূরত্ব গেলে তবেই এই Bike App পরিষেবা বুক করা যাবে। ঠিক করা হয়েছে, ২০২৪ সালের প্রথম দিক থেকেই কলকাতার গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করবে রাজ্য। তার পর ধীরে ধীরে প্রকল্পে সাফল্য এলে রাজ্যের অন্যান্য জেলাতেও সরকারি এই Bike App পরিষেবা চালু করা হবে। কয়েক মাস আগেই ‘যাত্রীসাথী’(Yatrisathi) অ্যাপ চালু করে সরকারি অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা শুরু করে পরিবহণ দফতর। তার পরেই এবার Bike App চালু করার বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে।

রাজ্যের পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি এই Bike App পরিষেবা প্রথম পর্যায়ে চালু হবে কলকাতা, হাওড়া, শিয়ালদা স্টেশন এবং দমদম বিমানবন্দর এলাকাতে। যে হেতু এই সমস্ত এলাকাতে যাত্রীসংখ্যা বেশি থাকে, তাই পরীক্ষামূলক ভাবে অ্যাপ পরিষেবা চালু করতে এই এলাকাগুলোকেই বেছে নেওয়া হয়েছে। কলকাতার বুকে বেসরকারি অ্যাপ ক্যাব তো বটেই, বেসরকারি বাইক অ্যাপ নিয়েও অভিযোগের অন্ত নেই। অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট ভাড়ার(Fixed Fare) থেকে বেশি ভাড়া চান চালকরা। আবার বুকিং করেও বহু সময় বাইকের দেখা মেলে না। ফলে হয়রানির শিকার হতে হয় যাত্রী সাধারণকে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানিয়ে কোনও সুরাহা মেলে না। এমন সব অভিযোগ খতিয়ে দেখার পর নিজস্ব Bike App পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় পরিবহণ দফতর। রাজ্য সরকারের শুরু করা এই উদ্যোগে অনেক কম টাকায় অ্যাপ বাইক পাবেন যাত্রীরা।

সঙ্গে ঠিক করা হয়েছে, যদি কোনও বাইকের চালক পর পর তিনটি বুকিং বাতিল করেন, তা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই বাইকের ন্যূনতম ভাড়া ২০ টাকা করার ভাবনাচিন্তা চলছে পরিবহণ দফতরে। তবে নতুন এই পরিষেবার ক্ষেত্রে বেশ কিছুটা দ্বিধাও রয়েছে পরিবহণ দফতর। ‘যাত্রীসাথী’ অ্যাপের সঙ্গেই নতুন এই বাইক পরিষেবাকে যুক্ত করে দেওয়া হবে নাকি আলাদা নাম দিয়ে এই পরিষেবা চালু করা হবে তা এখনও ঠিক করা হয়নি। পরিবহণ দফতর চাইছে নতুন বছরেই এই অ্যাপ বাইক পরিষেবা শুরু করে দিতে। কারণ, যাত্রীদের কাছে বিকল্প সুবিধা পৌঁছে দিয়ে বেসরকারি অ্যাপ বাইক সংস্থাগুলিকেও কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় পরিবহণ দফতর।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00