Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্যোগের আশঙ্কায় জেলাগুলিকে সতর্ক করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একনাগাড়ে রাত থেকে শনিবার সকাল পর্যন্তও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির ঘনঘটা। রাজ্যের একাধিক জেলার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এই মর্মে আগে থেকেই জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হল। বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম তৈরি করে রাখতে বলা হয়েছে। পাশাপাশি নদী বাঁধগুলি কি পরিস্থিতিতে রয়েছে তা নিয়ে জেলাশাসকদের সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতার একাধিক স্থানে ভারী বৃষ্টিতে জল জমার সমস্যা রয়েছে। নিচু এলাকাগুলিতে যাতে জল জমে সমস্যা না হয় তাই কলকাতার পুরসভার কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। জল জমলে যাতে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয় তার জন্য প্রয়োজনীয় পাম্প সহ নানা প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে।

উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ নজর দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের কাছাকাছি এগিয়ে আসছে জোড়া নিম্নচাপ। আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ আছে। আগামী দু’দিনে দু’টি নিম্নচাপই শক্তি বাড়াবে। তারপর উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ধারা অব্যহত থাকবে। ফলে আগেভাগেই নবান্নের তরফে জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00