Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছড়িয়ে পড়ছে হিংসা, বিজেপি নেত্রী নূপুরকে তলব করল নারকেলডাঙা থানা

বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২০ জুন হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এদিকে নদিয়ার নাকাশিপাড়ায় ১৪৪ ধারা জারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মাকে (NUPUR SHARMA) তলব করল নারকেলডাঙা থানা। তাঁর পয়গম্বর মন্তব্যের জেরে ছড়িয়ে পড়েছে হিংসা। হাওড়া, মুর্শিদাবাদের পর নদিয়াতেও হিংসা ছড়িয়ে পড়েছে। তাঁর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে একাধিক জায়গায় দায়ের করা হয়েছে অভিযোগ। কলকাতার নারকেলডাঙা থানাতেও দায়ের করা হয়েছিল অভিযোগ। তাই তাঁকে তলব করা হয়েছে। উল্লেখ্য, বিজেপির মুখপাত্র ছিলেন তিনি। তাঁর বক্তব্যের পর তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি। 

সোমবার বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২০ জুন হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। তলব করেছে নারকেলডাঙা থানার পুলিশ। উল্লেখ্য, কাঁথিতেও তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে নদিয়ার নাকাশিপাড়ায় বিক্ষোভ চালিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবাদ মিছিলের পর চালানো হয় বিক্ষোভ। এর আগে নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে রবিবার বিকেলে চলে বিক্ষোভকারীদের তাণ্ডব। স্টেশনে চলে ভাঙচুর, ইট বৃষ্টি। ঘটনার জেরে বন্ধ থাকে ট্রেন চলাচল। জারি করা হয়েছে ১৪৪ ধারা। 

উল্লেখ্য, বেথুয়াডহরি হাসপাতালের সামনে এবং ৩৪ নম্বর জাতীয় সড়কেও ভাঙচুর করা হয়। বাদ যায়নি দোকান ও বাড়িও। এই ঘটনার পরেই পরিস্থিতি সামলাতে নাকাশিপাড়া ব্লকে রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ট্রেনে ভাঙচুর ও গন্ডগোলের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ(Police) সূত্রে দাবি। বেথুয়াডহরি স্টেশনে বিপুল সংখ্যায় মোতায়েন করা হয়েছে জিআরপি। রবিবার দুষ্কৃতীদের এই তাণ্ডবের প্রতিবাদে বেথুয়াডহরি ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭২ ঘণ্টার বাজার বন্ধের ডাক দিয়েছে। যার জেরে এদিন সকাল ৬টা থেকেই বেথুয়াডহরি এলাকায় কার্যত বনধের ছবি নেমে এসেছে। বেথুয়াডহরি যে থানার অন্তর্গত, সেই নাকাশিপাড়া থানা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00