Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জল জীবন মিশন নিয়ে শুভেন্দুর অভিযোগ অসত্য, দাবি নবান্নের

নবান্নের তরফে জানানো হয়েছে জল জীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্প নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) অভিযোগ অসত্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল জীবন মিশন প্রকল্প নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের পাল্টা জবাব দিল রাজ্য সরকার। নবান্নের তরফে জানানো হয়েছে জল জীবন মিশন প্রকল্প নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ অসত্য।

প্রসঙ্গত শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে এ রাজ্যে টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে। হাওড়ায় চারটি সংস্থার নাম করেও অভিযোগ করেছেন তিনি। কিন্তু রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে শুভেন্দুর অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ‌্যপ্রণোদিত এবং অসত‌্য। শুধু তাই নয় বিরোধী দলনেতা তাঁর অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ হাজির করতে পারেননি। নবান্নের তরফে বলা হয়েছে, ২০২৩ সালের মধ্যে ১ কোটি ৮০ লাখ বাড়িতে জল পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২০ সালের জুলাই মাসে জল জীবন মিশন প্রকল্প শুরু হয়েছে। এখনও পর্যন্ত খরচ হয়েছে ৩৩৭৮ কোটি টাকা। এর মধ্যে রাজ্য সরকার খরচ করেছে অর্ধেক টাকা। টেন্ডার নিয়ে যে বেনিয়মের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তার পাল্টা রাজ্যের তরফে দাবি করা হয়েছে, ১ লাখ টাকাভ পর্যন্ত খরচের কাজ অফলাইনে হয়। বাকি সব তো অনলাইনেই টেন্ডার হয়। যে কেউ পেতে পারে।

উল্লেখ্য বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মাইল স্টোন ছুঁয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে বাংলার ৫০ লাখ বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। গত ২ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhawan) জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়নে উৎকর্ষতার জন‌্য ভারত সেরার পুরস্কারও পেয়েছে রাজ্য সরকার। বাংলার জনস্বাস্থ‌্য কারিগরী দফতরের হাতে সেই পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00