Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছুটির দিনে সায়নীকে সঙ্গী করে জনসংযোগ বাপ্পাদিত্যের

আসন্ন পুরভোট। হাতে আর সময় প্রায় নেই বললেই চলে। তার মাঝে আজ শেষ রবিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন পুরভোট। হাতে আর সময় প্রায় নেই বললেই চলে। তার মাঝে আজ শেষ রবিবার। আর সেই রবিবাসরীয় জমজমাট প্রচারে নেমেছে শাসক বিরোধী সবপক্ষ। কেউ পায়ে হেঁটে আবার কেউ হুড খোলা গাড়িতে প্রচার করে ছুটির দিনে আরও মানুষের কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করলেন কলকাতা পুরভোটের প্রার্থীরা।

নিজের চেনা এলাকা। কাজের নিরিখে ছাপিয়ে গিয়েছেন সকলকেই। তবুও পানীয় জলের সমস্যা রয়েছে বলে আগেই স্বীকার করেছেন ১০১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তৃণমূলের তরফে এবারেও ওই আসনে প্রার্থী করা হয়েছে বাপ্পাদিত্যকে। টানা প্রচার, পথসভা ও ডোর টু ডোর প্রচার করেছেন। আর নিজের ওয়ার্ডে রবিবাসরীয় প্রচারে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করেছেন বাপ্পাদিত্য। আজ পাটুলিতে হুড খোলা গাড়িতে প্রচার করেছেন বাপ্পাদিত্য। এদিন বাপ্পাদিত্যর হয়ে প্রচার করেছেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ।

হুড খোলা গাড়িতে প্রচারে এসে সায়নী জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কাজ করেছেন তাই নিয়েই প্রচার চলছে। এই কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রচার চলছে। ভোট হবে এরপর আরও বড় খেলা হবে।’ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাপ্পাদিত্য দাশগুপ্ত। তবুও ভোটের ব্যবধান বাড়ানোই এবারে লক্ষ্য তাঁর। প্রচারে বেড়িয়ে বাপ্পাদিত্য জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় নির্দেশ দিয়েছেন উন্নয়নকে সামনে রেখেই প্রচার করতে হবে। তাই সেটাকেই হাতিয়ার করে এগোচ্ছি। আর যত সংখ্যক মানুষের কাছে যাওয়া যায় যাচ্ছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00