Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুকুল-শুভেন্দু গরহাজির, পিছিয়ে গেল দলত্যাগ মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও পিছিয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে শুনানির দিন। শুক্রবার বিধানসভায় মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী হাজির না হওয়ায় এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুনানির দিন পিছিয়ে দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ এপ্রিল। ওই দিন বিধানসভায় স্পিকারের ঘরে পরবর্তী শুনানি হবে বলে ঠিক হয়েছে।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে শুক্রবার শুনানির জন্য মুকুল এবং শুভেন্দুকে ডেকেছিলেন স্পিকার। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই মুকুল রায় এদিন আসেননি। আসেননি অভিযোগকারী শুভেন্দু অধিকারীও। তবে দুই পক্ষের আইনজীবীরা এদিন স্পিকারের ঘরে হাজির ছিলেন। মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস যেমন হাজির ছিলেন। তেমনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুই আইনজীবী— বিল্বদল ভট্টাচার্য এবং সূর্যনীল দাসও উপস্থিত ছিলেন। একইসঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দুর পক্ষে বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর কিছু দিনের মধ্যেই তৃণমূলে যোগদান দেন। গত ১১ জুন ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে জোড়াফুল শিবিরে যাওয়ার পর থেকে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয় গেরুয়া শিবির। এমনকি বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানান বিরোধী দলনেতা। এর পর এ নিয়ে শুনানির পরে বিরোধী দলনেতার অভিযোগ নাকচ করে দেন বিধানসভার স্পিকার। বিধানসভার পাশাপাশি এই বিষয়টি নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকারকে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। ১১ ফেব্রুয়ারি স্পিকার জানান, মুকুল বিজেপিতেই রয়েছেন। তবে স্পিকারের সে ‘মন্তব্য’ বাতিল করে চার সপ্তাহের মধ্যে বিষয়টি পুর্নবিবেচনার জন্য নির্দেশ দেয় হাইকোর্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00