Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুকুলের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল, দাবি শুভ্রাংশুর

Share:

নিজস্ব প্রতিনিধি : মুকুল রায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। শনিবার বাবাকে দেখে বেরিয়ে আসার পর এই কথাই জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। জানা গিয়েছে, গত বুধবার রাতে বাথরুম থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন মুকুল রায়। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় মুকুলের শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের পোস্ট ঘোরাফেরা করে। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বাবা কেমন আছেন, সেই কথা নিজেই জানান মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি একটু আগেই গিয়েছিলাম। হালকা রেসপন্স করলেন। অক্সিজেন চলছে। অপারেশনের পর ভেন্টিলেশনে ছিলেন। তবে সেখান থেকে বের করা হয়েছে। ওনাকে যেমন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার থেকে ভালোই আছেন। চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করছেন। এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ডাকলে সাড়া দিচ্ছেন। যেহেতু ব্রেনের অপারেশন হয়েছে, তাই চিকিৎসকরা বলেছেন, বাবার সুস্থ হতে সময় লাগবে।‘

একইসঙ্গে শুভ্রাংশু এদিন জানিয়েছেন, ‘দলের তরফে অনেকেই বাবার খোঁজ নিচ্ছেন। খোদ মুখ্যমন্ত্রীও লোক মারফত বাবার খোঁজ নিচ্ছেন। শুধু তৃণমূল নয়, বিজেপির তরফেও অনেকেই এসে দেখে গিয়েছেন।‘ উল্লেখ্য, গত শুক্রবার হাসপাতালে গিয়ে মুকুল রায়কে দেখে আসেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অসুস্থ নেতাকে দেখে এসে কুণাল জানান, ‘মুকুল রায়কে দেখে এলাম। খুব খারাপ লাগল। মস্তিষ্ক অচল। চোখ বুজে রয়েছেন। শুভ্রাংশু কয়েকবার ডাকল। কিন্তু সাড়া দিল না।‘ কয়েক মাস আগে যখন মুকুলবাবু পানিহাটির হাসপাতালে ভর্তি ছিলেন, তখন সেখানে গিয়ে তাঁকে দেখে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও।  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00