Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপির সঙ্গে হাতে হাত মৌসুমি-টুম্পার, কামদুনি নিয়ে রাজনীতি

মৌসুমী কয়াল আর টুম্পা কয়াল। পুরদস্তুর কামদুনি নিয়ে রাজনীতি করতে নেমে পড়লেন। আর সেটাও বিজেপির হাত ধরে। হয়তো এই দুইজনই হয়ে উঠবেন পদ্মপ্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর নয় মুখোশ পরা নাটকবাজি। এবার মুখোশ খুলে দেখনদারি। সেটাই বেশ করে দেখাচ্ছেন কামদুনি আন্দোলনের(Kamduni Movement) মুখ হয়ে ওঠা মৌসুমী কয়াল(Mousami Kayal) আর টুম্পা কয়াল(Tumpa Kayal)। তাঁরাই একদিন বাংলার মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। এবার তাঁরা পুরদস্তুর কামদুনি নিয়ে রাজনীতি করতে নেমে পড়লেন। আর সেটাও বিজেপির(BJP) হাত ধরে। হয়তো এই দুইজনই আগামী লোকসভা নির্বাচনে হয়ে উঠবেন পদ্মপ্রার্থী। কলকাতা হাইকোর্ট তদন্তের গতিপথ ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই সাম্প্রতিক কালে রায় দিয়েছে কামদুনি গণধর্ষণকান্ডের। সেই রায়ে বিন্দুমাত্র স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টও। অথচ সেই ঘটনা নিয়েই এখন টুম্পা আর মৌসুমি রাজনীতি করতে নেমে পড়েছেন। আগেই নেমেছিলেন, তবে তখন বিজেপির হাত প্রকাশ্যে ধরেননি, এবার প্রকাশ্যেই সেটা ধরলেন।

বৃহস্পতিবার দিল্লি গিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন মৌসুমী আর টুম্পা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা(Shankudeb Panda)। কেন শঙ্কুদেব? মৌসুমি আর টুম্পা এখন নিজেপির সম্পদ, তাই সঙ্গে শঙ্কুদেব। স্মারকলিপিতে দুই কন্যা জানিয়েছেন, কামদুনিতে প্রতিবাদীরা আতঙ্কিত। হুমকিও পাচ্ছেন তাঁরা। এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। কামদুনির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য জাতীয় মহিলা কমিশনকে একটি দল পাঠানোর অনুরোধও করেছেন দুইজনা। তাঁরা এটাও জানিয়েছেন, হাইকোর্টের রায়ে তাঁরা ‘সন্তুষ্ট নন’। এই রায়ের বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। যেতেই পারেন। কে যেতে বারণ করেছে। মৌসুমীদের দাবি, যাঁদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল, তাঁরা জেল থেকে ছাড়া পাওয়ায় আতঙ্কিত প্রতিবাদীরা। তাঁরা মনে করছেন, তাঁদের ক্ষতি করা হতে পারে। তাঁরা হুমকি পাচ্ছেন বলেও জানিয়েছেন।

দিল্লিতে সংবাদমাধ্যমের কাছেও মৌসুমী একই আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কামদুনিকাণ্ডে অভিযুক্তেরা জেল থেকে মুক্তি পাওয়ায় গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মেয়েরা ঘর থেকে বার হতে ভয় পাচ্ছেন। রাজ্য সরকারের দিকেও আঙুল তুলেছেন তিনি। জানিয়েছেন, রাজ্য সরকারের গাফিলতিতেই তাঁরা বিচার থেকে বঞ্চিত। তাই তাঁরা তাঁদের মতো উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিজয় চক বা যন্তর মন্তরে সুবিচারের দাবিতে ধর্নায় বসার কথা মৌসুমী, টুম্পাদের। ধর্নায় হাজির থাকতে পারেন নির্ভয়ার মাও। কিন্তু এতকিছু করেও নিজেদের মুখোশটা আর পরে থাকতে পারলেন না পদ্মশিবিরের দুই উঠতি নেত্রী। তাই পদ্মের হাত ধরেই এবার প্রকাশ্যে রাজনীতিতে তাঁদের হাতেখড়ি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00