Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার চাকরিয়ারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নবান্ন অভিযান কর্মসূচি রয়েছে। এর জন্য শনিবার থেকেই নবান্ন চত্বর ঘিরে পুলিশের তৎপরতা শুরু হল। দুদিন আগে থেকেই মাটি খুঁড়ে ব্যারিকেড বসানোর কাজ শুরু করেছে পুলিশ। নবান্নের চারদিকে লোহার ব্যারিকেড লাগানো হচ্ছে। হাওড়া সাঁতরাগাছি স্টেশন হাওড়া ময়দান(Howrah Maidan) সংলগ্ন জি টি রোড(G .T.Road), ফোরশোরা রোড এইসব জায়গায় একাধিক লোহার ব্যারিকেড মাটি খুঁড়ে বসানো হচ্ছে। অভিযান ঠেকাতে সোমবার থাকছে Raf, কমব্যাট ফোর্স, জল কামান ও গ্যাস কামান বজ্র। যেসব এলাকা দিয়ে মিছিল আসবে সেইসব এলাকায় সিসিটিভি(CCTV) এবং ড্রোনের(Drone) মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ।

সোমবার সকাল থেকে নবান্ন চত্বর ঘিরে কয়েক হাজার পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। শুক্রবার চাকরিহারাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে হাওড়া সিটি পুলিশ মুখোমুখি বৈঠকে বসে। সেখানে অভিযানের রোডম্যাপ নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হয়। কিন্তু বৈঠক থেকে কোন সমাধান হয়নি। এরপরই বৈঠক শেষ হতেই কংক্রিটের ব্যারিকেড গড়ে তোলার কাজ শুরু করে কলকাতা পুলিশ ও হাওড়া কমিশনারেট। চাকরি হারাতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে গত ১৩ জুন থেকে আমরণ অনশন করেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। অনশন করাকালীন অসুস্থ হয়ে পড়ে একের পর এক অনশনকারী। এরপর ৩ জুলাই অনশন প্রত্যাহার করে নেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। পাল্টা আন্দোলন রাজ্যোদ্ধার করতে সেদিনই ১৪ই জুলাই সোমবার নবান্ন অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা।

সেই অনুযায়ী সোমবার নবান্নর(Nabanna) দিকে চাকরি ফেরতের দাবিতে এগিয়ে যাবেন চাকরি-হারা শিক্ষক শিক্ষিকারা। এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোন অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্যই শনিবার থেকে নিরাপত্তার বেড়াজাল করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। দ্বিতীয় হুগলী সেতু থেকে শুরু করে জি টি রোড এবং নবান্নের চারপাশের অলিগলিতে সোমবার সকাল থেকে ব্যারিকেড থাকবে। ঐদিন নবান্নের আশেপাশে জমায়েত করতে দেওয়া হবে না। দোকানপাট বাজার সব কিছুই প্রায় বন্ধ থাকবে সকাল ন’টা থেকে। নবান্নের চারপাশ ঘিরে প্রায় সাড়ে ৫ হাজার পুলিশ ফোর্স নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবে। কোনভাবেই চাকরি হারাদের নবান্নে প্রবেশ করতে দেবে না পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00