Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মলয়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্ট (Delhi High Court) মলয় ঘটকের মামলায় নোটিস জারি করে ইডির বক্তব্য জানতে চেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) রক্ষাকবচের মেয়াদ বাড়াল দিল্লি হাইকোর্ট। কয়লাব পাচার মামলায় মলয় ঘটককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাজিরা এড়াতে রাজ্যের মন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। বুধবার সেই মামলার শুনানিতে আদালত মলয়ের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে।

বুধবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court) মলয় ঘটকের মামলায় নোটিস জারি করে ইডির বক্তব্য জানতে চেয়েছে। বাংলার আইনমন্ত্রীকে কীসের ভিত্তিতে তলব করা হয়েছে তা জানতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ২৬ এপ্রিল। ততদিন পর্যন্ত মলয় ঘটকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে ইডিকে মৌখিক নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত ২৯ মার্চ মলয় ঘটককে তলব করেছিল ইডি। কয়লা পাচার কাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তলব করা হয় তাঁর আপ্ত সহায়ককেও। ২৯ তারিখে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয় মলয় ঘটককে। কিন্তু সেদিন হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালত তাঁকে প্রথমে ১২ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ দেয়। এদিন সেই রক্ষাকবচের মেয়াদ আরও ১৪ দিনের জন্য বাড়াল দিল্লি হাইকোর্ট। এবার আরও ১৪ দিনের জন্য স্বস্তি পেলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00