Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুদিনের ঝটিকা সফরে কলকাতায় আসছেন মোহন ভগবত

Share:

 নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার দুদিনের ঝটিকা সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। গেরুয়া সংগঠনের বঙ্গ ইউনিটের দুই প্রবীণ প্রচারক সম্প্রতি প্রয়াত হয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য বাংলা শাখার অন্যতম শীর্ষ অধিকারী কেশব দীক্ষিত। অপরজন শ্যামলাল বন্দ্যোপাধ্যায়। দুই প্রায়ত সহযোদ্ধর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানতেই আসছেন ভগবত।

গুয়াহাটি থেকে মঙ্গলবার কলকাতায় আসবেন আরএসএস প্রধান। পরদিন বুধবার সায়েন্স সিটিতে(Science City) প্রয়াত দুই প্রবীণ প্রচারকের স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন ভগবত।

ওই দিন রাতের বিমানে নাগপুর(Nagpur) উড়ে যাবেন তিনি। এদিকে সংঘ চালকের এই দুদিনের ঝটিকা সফরকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। দুর্গাপুজোর প্রাক্কালে মোহন ভগবতের(Mohan Bhagawat) এই সফর স্রেফ সংগঠনের প্রয়াত দুই সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বলেই জানা গিয়েছে। এর পেছনে কোন রাজনৈতিক কারণ নেই বলেই আরএসএস(RSS) সূত্রে জানা গিয়েছে।

তবে দু’দিনের এই বঙ্গ ঝটিকা সফরে মোহন ভাগবত বঙ্গ বিজেপির(BJP) নেতৃত্ব সঙ্গে সাক্ষাৎ করবে কিনা সে ব্যাপারে এখনই নিশ্চিত কোন কর্মসূচি ঠিক হয়নি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি সংঘ প্রধান মোহন ভগবতের মসজিদে গিয়ে প্রার্থনা করাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।যদিও আরএসএস-এর বর্ষীয়ান নেতৃত্বের মতে রাষ্ট্রীয় সেবক সংঘের প্রধান চালক মোহন ভগবত কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মসজিদে যান নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00