Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতীন ঘোষের উদ্যোগে বেলগাছিয়াতে তিন দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশীপুর – বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের উদ্যোগে তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে খেলাগুলো উৎসাহ বিস্তার করতে আগামী 17,18 এবং 19 ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানালেন ডেপুটি মেয়র তথা স্থানীয় বিধায়ক অতীন ঘোষ।

বেলগাছিয়ার (Belgachia) ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল এন্ড ফিশিরী ক্যাম্পাসে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুধর্ব 19 রাত্রি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এই বিধান সভা কেন্দ্রে 8টি স্থানীয় ক্লাব অংশগ্রহণ করবে বলে জানান, ডেপুটি মেয়র (Deputy Mayor) অতীন ঘোষ। তিনি জানান, এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের মাধ্যমে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় দের তুলে আনার চেষ্টা করা হবে । টুর্নামেন্ট শেষে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঝুলান গোস্বামী, সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। একইসঙ্গে থাকবেন লোকসভায় তৃণমূলের দলনেতা এবং সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা।

আন্ডার 19 এই টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে উচ্ছাস ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমএলএ কাপ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ডেপুটি মেয়র ও স্থানীয় বিধায়ক অতীন ঘোষ (MLA Atin Ghosh)। এই ম্যাচের জার্সিও এদিন উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ শান্তনু সেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00