Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুনানি চলাকালীন আদালতে জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুনানি চলাকালীন ব্যাঙ্কশাল আদালতে অসুস্থ হয়ে পড়লেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান প্রাক্তন খাদ্যমন্ত্রী। ৬ নভেম্বর পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। হেফাজতের নির্দেশ শুনেই কার্যত জ্ঞান হারান মন্ত্রী। বার দুয়েক বমি হয় তাঁর। তাঁকে এজলাস থেকে বিচারকের রুমে নিয়ে যাওয়া হয়। মেয়ে তাঁর মাথায় জল দিতে থাকেন।

ইডির আইনজীবীর সঙ্গে তীব্র বচসা বেধে যায় বালুর আইনজীবীদের। বিচারক নিজে পরিস্থিতির তদারকিতে চলে আসেন। বিচারকের নির্দেশে কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স পৌঁছয় আদালতে। তাঁকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বিচারকের নির্দেশ অনুযায়ী, হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার পাবেন তিনি। প্রতিদিন ১ ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন। পাশাপাশি   ২৪ ঘণ্টার মধ্যে কম্যান্ড হাসপাতাল মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়।  সেই মেডিক্যাল বোর্ড তাঁর স্বাস্থ্যবিষয়ে নজর রাখবেন। 

উল্লেখ্য, টানা ২১ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর শুক্রবার ভোররাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় এই প্রথম কোন মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে সওয়া ১টা নাগাদ আদালতে তোলা হয়। তাঁর ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে ইডি।  তাঁকে ১০দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00