Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথমাতেই মেট্রো বিভ্রাট, বন্ধ দমদমে পরিষেবা

Share:

নিজস্ব প্রতিবেদনঃ পুজোর মরশুমের শুরুতেই মেট্রো বিভ্রাট। সি্গনালিংয়ের সমস্যার জেরে বন্ধ দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা। সন্ধ্যা ৫.৫৬ থেকে ৭.১৭ পর্যন্ত বন্ধ ছিল দমদম – দক্ষিণেশ্বর মেট্রো চলাচল। দমদমে সিগনালিংয়ের সমস্যার জেরে অন্যান্য স্টেশনে মেট্রো ধীর গতিতে চলছে। তবে ওই সময় দমদম থেকে কবি সুভাষের মেট্রো পরিষেবায় কোনও ব্যাহত হয়নি।

এমনিও পুজোর প্রথম দিন প্রথমায় মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এবারে বাঙালিরা প্যান্ডেল হপিংয়ে নেমে পড়েছে মহালয়ার পর থেকেই। উত্তর থেকে দক্ষিণ কলকাতার পুজো মন্ডপ দর্শনে মানুষের ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ভিড়ের কথা মাথায় রেখেই মেট্রো সংখ্যা পুজোর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। একই সপ্তমী, অষ্টমী ও নবমীতে চালানো হবে স্পেশাল মেট্রো পরিষেবাও।

পুজোর দিকে খেয়াল করেই গ্রিন লাইনে ১১৮টি মেট্রোর জায়গায় ১৩০টি মেট্রো পরিষেবা চালানোর পরিকল্পনা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই পরিষেবা। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় ও শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫ মিনিটে। আগামীকাল থেকে ২০ মিনিটের পরিবর্তে ১২ বা ১৫ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00