Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুন করার অধিকার নেই কেন্দ্রীয় এজেন্সির, মন্তব্য ফিরহাদের

লালনের মৃত্যু নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ‘কেন্দ্রীয় এজেন্সি যা ইচ্ছে তাই করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এর হেফাজতে থাকাকালীন সময়ে অস্বাভাবিকভাবে মৃত্যু (Unnatural Death) হয়েছে বকটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের (Lalan Shaikh)। এই ঘটনায় সিবিআই (CBI) এর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃত লালন শেখের স্ত্রী রেশমা বিবি। এবার লালনের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ‘কেন্দ্রীয় এজেন্সি যা ইচ্ছে তাই করতে পারে না। কাউকে খুন করে দিতে পারে না’ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্কে ‘বিধাননগর মেলা-উৎসব ২০২২-২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন সেই মেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাই আমার মনে হয় দ্রুত এই বিষয়টিকে দেখা উচিত। কেন্দ্রীয় এজেন্সি যা ইচ্ছে তাই করতে পারে না। কাউকে খুন করে দিতে পারে না। আজ যা অবস্থা হচ্ছে, যদি সত্যি সত্যি টাকা চেয়ে থাকে তাহলে সেন্ট্রাল এজেন্সির উচ্চ বিভাগের সেই দায়িত্ব নিতে হয়।’ এদিন তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হয় না। অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার।’

উল্লেখ্য প্রতি বছর সল্টলেক সেন্ট্রাল পার্কে ‘বিধাননগর মেলা হয়। এ বছর সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠান ছিল মঙ্গলবার। উদ্বোধনী অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বোস, মন্ত্রী শশী পাঁজা, অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা, শোভনদের চট্টোপাধ্যায়, জ্যোতিপ্ৰিয় মল্লিক, মন্ত্রী তাপস রায় সহ বিশিষ্টজনেরা। ১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এবার বিধাননগর মেলায় ২৬০ টি স্টল, ১৮টি প্যাভিলিয়ন, ৩৬টি কিয়স্ক করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00