Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড় ভাঙনের মুখে বিজেপি! তৃণমূলে আসতে অ্যাপ্লিকেশন জমা

তাদের মধ্যে কয়েকজন বিধায়কও রয়েছেন। তবে এবার চার কেন্দ্রের উপনির্বাচনের আগে বিজেপির বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়-সহ চার বিধায়ক, বাবুল সুপ্রিয়, সব্যসাচী দত্তের পর এবার তৃণমূলে যোগ দিতে হিড়িক পড়েছে গেরুয়া শিবিরে। হাবভাবে তেমনটাই বুঝিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর-প্রশাসনের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তাঁর দাবি, তৃণমূলে যোগ দেওয়ার জন্য অনেক বিজেপি নেতার অ্য়াপ্লিকেশন জমা পড়েছে।

পুজো মিটলেই ফের ভোটের বাদ্যি বাজবে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনের মতোই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বলেই দাবি জোড়াফুল শিবিরের। এমনীতেই ভোট পরবর্তী সময়ে অনেক বিজেপি নেতা তৃণমূলে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বিধায়কও রয়েছেন। তবে এবার চার কেন্দ্রের উপনির্বাচনের আগে বিজেপির বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম। কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন, বিজেপি ছেড়ে এমন হেভিওয়েট নেতা তৃণমূলে যোগ দেবেন তাতে গেরুয়া শিবির অবাক হয়ে যাবে। শনিবার তিনি দাবি করলেন, ‘বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে। সেগুলি অভিষেকের কাছে পাঠিয়ে দিয়েছি। অভিষেক ঠিক করবে, কবে কাকে দলে নেওয়া হবে।’

রাজ্য সভাপতি পদে নতুন মুখ আসার পর, একশ্রেণির নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। আর তাই ফিরহাদের দাবিকে একেবারে অমূলক বলে উড়িয়েও দিতে পারছে না বিজেপি। যদিও দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ভোটের আগে লক্ষ লক্ষ মানুষ লোভের বশে তৃণমূল ছেড়ে এসেছিল। কিন্তু সুবিধা না পেয়ে এখন ফিরে যাচ্ছে। এদের মধ্যে কিছু নেতাও আছে।’ তাঁর কথায়, সকলেই স্বেচ্ছায় তৃণমূলে যাচ্ছেনা না, বরং তাদের নানারকম কেস দিয়ে ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য আবার এটাকে স্বাভাবিক বলে মেনে নিয়েছেন। তিনি অবশ্য এ নিয়ে বিশেষ চিন্তিত নন বলেই দাবি করলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00