Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানিকের শ্বাসকষ্ট, নিয়ে যাওয়া হল হাসপাতালে

প্রসঙ্গত, ১৪ দিনের ইডি হেফাজতের প্রথম রাতে ক্লান্ত থাকলেও ভালো করে ঘুম হয়নি মানিক ভট্টাচার্যের। মঙ্গলবার রাতে খেয়েছিলেন, তবে অল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি:জেরা চলছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। ইডি’র সেই টানা জেরা চলাকালীন হঠাৎ করে স্বাসকষ্ট অনুভব করেন তিনি। এরপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA) জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, গ্রেফতার করার পরে গত মঙ্গলবার এই হাসপাতালেই তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। আরও জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন, তাঁর বুকে ব্যথা হচ্ছে। 

অন্যদিকে, বিশেষ সূত্রে জানা গিয়েছে, ইডি আধিকারিকদের আজ পরিকল্পনা ছিল মানিক ভট্টাচার্যকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর। প্রসঙ্গত, ১৪ দিনের ইডি হেফাজতের প্রথম রাতে ক্লান্ত থাকলেও ভালো করে ঘুম হয়নি মানিক ভট্টাচার্যের। মঙ্গলবার রাতে খেয়েছিলেন, তবে অল্প। আরও জানা গিয়েছে, মানিকের উদ্দেশ্যে ইডি’র একটি প্রশ্ন ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী কী সম্পর্ক। এই প্রসঙ্গে মানিক বলেছেন, সম্পর্ক শুধুই দলগত। মানিকের আরও দাবি, প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে তিনি চেনেন না। উল্লেখ্য, এই দুইজনকে মিডলম্যান বলে চিহ্নিত করেছে ইডি। উল্লেখ্য, ইডি হেফাজতের প্রথম রাতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর পুত্রবধূ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00