Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের আদালতে পেশ করা হল মানিক ভট্টাচার্যকে

আজ তাঁকে প্রথমে পেশ করা হয় নগর ও দায়রা আদালতে। জানা গিয়েছে, এরপরে পলাশিপাড়ার বিধায়ককে ইডি (ED) আদালতে পেশ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ দিনের জেল হেফাজত শেষে শুক্রবার ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (MANIK BHATTYACHARYA)। এদিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।

আজ তাঁকে প্রথমে পেশ করা হয় নগর ও দায়রা আদালতে। জানা গিয়েছে, এরপরে পলাশিপাড়ার বিধায়ককে ইডি (ED) আদালতে পেশ করা হবে। দুপুর ১টা নাগাদ শুরু হবে শুনানি। উল্লেখ্য, ইডি’র দাবি, প্রায় ৪৯ হাজার ৪০০ জন শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হয়েছিল ২ কোটি ৪৭ লক্ষ টাকা। প্রত্যেক পড়ুয়ার কাছ থেকে নেওয়া হয়েছিল ৫০০ টাকা করে। বলা হয়েছিল, করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস করানোর জন্য এই টাকা দেওয়া বাধ্যতামূলক। এমনই না কি জানিয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ইডি’র দাবি এই সংক্রান্ত নথি তাদের হাতে এসেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মানিক ভট্টাচার্যকে আদালতে তোলা হয়েছিল। মঙ্গলবার আদালতে ইডির তরফে আইনজীবী মানিক ভট্টাচার্যের ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানিয়েছিলেন। যদিও বিচারক তা মঞ্জুর করেননি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই দিন ইডির আইনজীবী আদালতে দাবি করেছিলেন, জেরায় সহযোগিতা করছেন না মানিক। একইসঙ্গে মানিকের স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে এক মৃত ব্যক্তির নাম রয়েছে বলেও দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: আবারও তাপস মণ্ডলকে তলব করল ইডি

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00