Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদের সকালেই ফোন করে চাকরির আশ্বাস দিলেন মমতা

ঈদের সকালে অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে এল সুখবর। আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন নিয়োগের আশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়োগ হয়নি। এই অভিযোগ তুলে নিয়োগের দাবিতে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনে শামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৬ সালের এসএসসি(SSC) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখনও চাকরির নিয়োগপত্র পাননি। নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসেবে যোগ্যতা প্রমাণের পরও নিয়োগ হয়নি ২৫০০জন প্রার্থীর। শেষে ঈদের সকালে অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে এল সুখবর। আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দিলেন নিয়োগের আশ্বাস। যদিও আন্দোলন(Movement) এখনই তুলে না নেওয়ার কথাই জানালেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, হাতে নিয়োগপত্র পেলে তবেই শেষ হবে আন্দোলনের।

জানা গিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক পদের নিয়োগের জন্য ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও হাতে নিয়োগপত্র পাননি ২৫০০জন প্রার্থী। তার জেরে দ্রুত নিয়োগের দাবিতে একাধিকবার পথে নেমেছেন তাঁরা। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে স্মারকলিপি দিতে গিয়েছেন একাধিকবার। পুলিশের বাধার মুখেও পড়েছেন। আটকও করা হয়েছে। একাধিকবার মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করেছেন। যদিও সফল হননি। কিন্তু দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন এই চাকরিপ্রার্থীরা। এখন যেমন তাঁরা অবস্থান বিক্ষোভ করছেন ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। ঈদের দিনেও সেই আন্দোলনে ভাটা পড়েনি। তবে এদিনই কিন্তু এল রাজ্যের শীর্ষ স্তরের ফোন যা কার্যত চমকে দিয়েছে আন্দোলনকারীদেরও।

ঠিক কী হয়েছিল এদিন? মঙ্গলবার সকালে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনকারীদের মাঝে হঠাৎই এসে হাজির হন কলকাতা পুলিশের(Police) ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। তিনি আন্দোলনকারীদের বলেন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে ফোনে কথা বলতে চান। তারপরেই মাঘারিয়ার ফোনেই কথা হয় আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর। সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের নিয়োগের আশ্বাস দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি আন্দোলনকারীরাও। তাঁদের সমস্যার এবার দ্রুত সমাধান হবে বলেই আশা তাঁদের। যদিও আন্দোলনকারীরা এটাও জানিয়েছে, হাতে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। তাঁদের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখবেন বলেছেন। উনি বিষয়টা মাথায় রাখছেন, শিক্ষা দফতরের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণীতে আমরা একটু স্বস্তি পেয়েছি। তবে নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00