Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় NRC হতে দেব না, ঈদের সকালে বার্তা মমতার

বাংলায় কোনও মূল্যেই NRC হতে দেব না। ঈদের সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর তিনি ঈদের(Eid) সকালে কলকাতার(Kolkata) রেড রোডে(Red Road) নামাজের অনুষ্ঠানে অংশ নেন। সেই সঙ্গে বার্তা দেন বাংলা তথা দেশের সংখ্যালঘু মানুষদের। দেন ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সেই মঞ্চ থেকে প্রয়োজনে বিরোধী পক্ষকে আক্রমণ শানতেও পিছুপা হননা। শনিবার ঈদের সকালেও তার ব্যতিক্রম হল না। সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তিনি বার্তা দিলেন ‘বাংলায়(Bengal) NRC হতে  দেব না’। তিনি বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamatab Banerjee)।

আরও পড়ুন অভিষেকের ৫৬দিনের রাত্রিবাস, কবে কোথায়, সামনে আনল তৃণমূল 

এদিন সকালে রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই অনুষ্ঠান থেকেই সংখ্যালঘু সমাজকে বার্তা দিয়ে মমতা বলেন, ‘আপনারা সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না। দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে বিজেপি(BJP)। বিভেদের রাজনীতি করছে। কিন্তু মনে রাখবেন ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমাদেরকে তো এজেন্সির বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। গণতন্ত্র চলে গেলে কিছুই থাকবে না। আমরা কারও কাছে মাথানত করব না। কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না। ভয় পাবেন না। আমরা আছি। আমরা একসাথে থাকব। বাংলা গড়ব। দেশ গড়ব। আপনারা শন্তি বজায় রাখুন। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাংলায় কোনও মূল্যেই আমি NRC হতে দেব না।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00