Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১দিনের সফরে স্পেন ও দুবাইয়ের পথে মমতা

মুখ্যমন্ত্রীর এই সফরসূচীর শুরুতেই কিছুটা ছন্দপতন ঘটেছে। কেননা সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী বিমান ২ ঘণ্টা দেরীতে ছাড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৫ বছর বাদে আবারও বিদেশের মাটিতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার তাঁর বিদেশ সফর(Foreign Tour) হতে চলেছে বাংলার জন্য প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ(FDI) টেনে আনার লক্ষ্যে। গত ৩ বছর ধরে ধাপে ধাপে বাংলার(Bengal) বুকে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বেড়ে চলেছে। ইতিমধ্যেই সেই প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের পরিমাণ ১১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এবার মুখ্যমন্ত্রীর ১১ দিনের সফর তালিকায় প্রায় ১ সপ্তাহ মতো সময় কাটাবেন স্পেনে(Spain)। দেড় দিন থাকবেন দুবাইয়ে(Dubai)। দেখার বিষয় স্পেন ও দুবাইয়ে তাঁর এই সফর বাংলার বুকে কতটা বিদেশী লগ্নী টেনে আনে।

তবে মুখ্যমন্ত্রীর এই সফরসূচীর শুরুতেই কিছুটা ছন্দপতন ঘটেছে। কেননা সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী বিশেষ বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু তা অন্তত ২ ঘণ্টা দেরীতে ছাড়ছে। বেলা সাড়ে ১০টা নাগাদ বিমানটি ছাড়ার কথা। তবে কী কারণে বিমান বিলম্বিত, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর অনেকাংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ দিন বিদেশ থাকাকালীন রোজই তিনি জরুরি বৈঠকে ব্যস্ত থাকবেন, প্রয়োজনে নবান্নও সামলাবেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী দুবাইয়ে থাকবেন। বুধবার সেখান থেকেই স্পেন রওনা হবেন। ফেরার সময়ে দুবাইয়ে তাঁর দেড় দিনের কর্মসূচি আছে। মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন ২৩ সেপ্টেম্বর। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আগামী নভেম্বরে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে স্পেনের অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। তাঁর এই সফরে ভালো কিছু হবে বলেই আশা করছেন তিনি। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্পেন ‌ইতিমধ্যেই থিম কান্ট্রি হয়েছে। ম্যানুফ্যাকচারিং শিল্পে স্পেনের খ্যাতি আছে। চিত্রশিল্প, চলচ্চিত্র এবং ফুটবল খেলার জন্য স্পেনের খ্যাতি বিশ্বজুড়ে। তার প্রভাব বাংলার মাটিতে কতখানি পড়ে সেটা দেখার বিষয়।

স্পেনের রাজধানী মাদ্রিদ ছাড়াও মুখ্যমন্ত্রী বার্সিলোনা যাবেন। ফেরার সময় দুবাইয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ নিয়ে সেখানকার অনাবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিল্পসচিব বন্দনা যাদব। রাজ্যের শিল্প-বাণিজ্য মহলের প্রতিনিধিরাও থাকছেন। মুখ্যমন্ত্রী ৫ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন। মধ্যবর্তী সময়ে অনেকগুলি দেশের আমন্ত্রণ পেয়েও তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি। মুখ্যসচিব বিদেশে থাকার সময় রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলাবেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00