Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের ধাঁচেই পরিযায়ী শ্রমিকদের জন্য বিমা মাত্র ২১৮ টাকায়

পুলিশের ধাঁচেই পরিযায়ী শ্রমিকদের জন্য বিমার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। বছরে মাত্র ২১৮ টাকা দিলেই ১০ লক্ষ টাকার বিমার সুযোগ মিলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পূর্ব ভারতের মিজোরামের বুকে দিন দুই আগেই ঘটে গিয়েছে মর্মান্তিক এক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় যে ৩৫জন শ্রমিক মারা গিয়েছেন তাঁদের মধ্যে ২৩জন এই বাংলারই(Bengal) বাসিন্দা। তাঁদের সবার বাড়ি মালদা জেলায়। সেই দুর্ঘটনার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছিলেন রাজ্য সরকার খুব শীঘ্রই পরিযায়ী শ্রমিকদের জন্য বিমার(Migrated Laborer’s Insurance) ব্যবস্থা করতে চলেছে। যদিও তিনি সেই বিমার বিষয়ে সেদিন বিস্তারিত কিছু জানাননি। তবে এখন নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুলিশের(Police) ধাঁচেই পরিযায়ী শ্রমিকদের জন্য বিমার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। কর সমেত বছরে মাত্র ২১৮ টাকা প্রিমিয়াম(Premium) দিলেই ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের মিলবে ছেলেমেয়ের পড়াশোনার খরচ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া এবং শেষকৃত্যের খরচও। কর্মরত অবস্থায় কোনও শ্রমিকের মৃত্যু হলে বা সেই শ্রমিক পঙ্গু হয়ে গেলে তাঁর পরিবার পাবে ১০ লক্ষ টাকা। এরফলে প্রায় লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের পরিবার উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। 

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য পুলিশের DIG(Planning and Welfare) কৃষ্ণকলি লাহিড়ি বিমা সংক্রান্ত একটি নির্দেশিকা রাজ্য পুলিশের সব ইউনিটের পাশাপাশি সমস্ত জেলার এসপি’কে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, কর সমেত বছরে মাত্র ২১৮ টাকা প্রিমিয়াম দিলেই ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরা একাধিক সুবিধা পেতে পারেন। সেই সব সুবিধার মধ্যে ছেলেমেয়ের পড়াশোনার খরচ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া সবই থাকছে। দুর্ঘটনায় রাজ্য পুলিশের কোনও কর্মীর মৃত্যু হলে বা পুরোপুরি পঙ্গু হয়ে গেলে ১০ লাখ ক্ষতিপূরণ পাবে তাঁর পরিবার। হাসপাতালে ভর্তির সময় আম্বুলেন্স ভাড়া বাবদ ৩ হাজার টাকা পাবেন। পাশাপাশি, এই বিমা থাকলে একজন পুলিশ কর্মী তাঁর ছেলেমেয়ের (সর্বাধিক দুই সন্তান) পড়াশোনা বাবদ বিমাকৃত অর্থের ১০ শতাংশ পাবেন। এমনকী এই বিমা করা থাকলে, সামরিক বাহিনীর মতো শেষকৃত্যের খরচও মিলবে বলে জানা গিয়েছে।

একই সঙ্গে জানা গিয়েছে, কর্মরত পুলিশ কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরাও চাইলে, এই বিমার সুবিধা পেতে পারেন। আবার পুলিশে কর্মরত Group-D কর্মীরাও এই সুবিধা পাওয়ার যোগ্য। এই বিমার আওতায় এলে রাজ্য পুলিশের কর্মীরা বিমার প্রিমিয়াম বাবদ ২১৮ টাকা তাঁদের বেতন থেকে কাটাতে পারবেন। আর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরা চেকের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা  দিতে পারবেন। এই বিমার সুবিধা মিলবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। এখন চেষ্টা করা হচ্ছে এই বিমাই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য লাগু করার। অন্তত নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00