Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গের ময়নাগুড়ি। এদিন বিকালে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিছুটা যাওয়ার পরেই ময়নাগুড়ির দোমোহানী এলাকায় লাইনচ্যুত হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গের ময়নাগুড়ি। এদিন বিকালে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিছুটা যাওয়ার পরেই ময়নাগুড়ির দোমোহানী এলাকায় লাইনচ্যুত হয়। তার জেরে ইঞ্জিনের পর থাকা ৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ৩টি বগি সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। আরও ১২ টি বগি ক্ষতিগ্রস্ত তার জেরে হতাহতের সংখ্যা অনেকটাই বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে রাজ্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করেন। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামিকালই ময়নাগুড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৫৩৬৬ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ময়নাগুড়ি ও আলিপুরদুয়ারের সমস্ত জেলা হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, এই বড়সড় দুর্ঘটনাতে ৩ জনের মৃত্যু হয়েছে। ১০-১২ জন ভর্তি হাসপাতালে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু দেহ। ঘটনাস্থলে ৩০ টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে দ্রুত আহতদের উদ্ধারের জন্য। উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00