Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাখি বন্ধনে ভাই-বোনের সম্পর্ককে পোক্ত করার বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন রাখি পূর্ণিমা হলেও রবিবার রাতেই রাজ্যবাসীকে বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছে জানিয়েছেন অভিষেকও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রাখি পূর্ণিমা(Rakhi Purnima)। দাদা আর ভাইদের হাতে এদিনই রাখি পরিয়ে দেবেন দিদি আর বোনেরা। রাখি বাংলা(Bengal) বা বাঙালির উৎসব ছিল না। বঙ্গভঙ্গের বিরোধীতায় গর্জে ওঠা অবিভক্ত বাংলাকে রাখি পূর্ণিমার দিন হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর(Kabiguru Rabindranath Tagore) রাখি পরানোর রীতি চালু করেন। সেই থেকেই রাখি হয়ে উঠেছে বাঙালির সর্বজনীন উৎসব। বারো মাসের তেরো পার্বণের অন্যতম অঙ্গ। ভাইফোঁটা বাঙালির নিজস্ব রীতি, সেখানে বাড়তি পাওয়া এই রাখি পূর্ণিমা। এদিন সেই রাখি পূর্ণিমা হলেও রবিবার রাতেই রাজ্যবাসীকে বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি লিখেছেন, ‘ভাই-বোনের সম্পর্কের পবিত্র বন্ধনকে কোনও অশুভ শক্তি যেন কাটতে না পারে। আসুন সুরক্ষা, ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার এই বন্ধনে একে অপরকে আগলে রাখার অঙ্গীকারে আবদ্ধ থাকি সবাই।’

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা সুপ্রিম কোর্টে, শুনানি মঙ্গলবার

কৃষ্টি, সংস্কৃতি, সম্প্রীতি—এটাই বাংলার চিরন্তন পরম্পরা। যেখানে সব উৎসবে সবাই যেমন একসঙ্গে আনন্দে মেতে ওঠে, তেমনই রাখিবন্ধনের মধ্যে দিয়ে ভাই-বোনের সম্পর্ক আরও নিবিড় হয়। ভাই-বোনের সম্পর্কের এই বন্ধনকে আরও পোক্ত করতেই তাই সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বার্তার শুরুতেই তিনি তুলে ধরেছেন কবিগুরুর সেই গান যা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লিখেছিলেন তিনি, ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান?’ রাখী নিয়ে গত শুক্রবারই একবার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার ধর্মতলার ডোরিনা ক্রশিংয়ের সভা থেকে মমতা বলেছিলেন, ‘ভাই-বোনের সম্পর্ক আরও সুদৃঢ় হোক। ভাইয়েরা বোনেদের রক্ষা করবে।’

আরও পড়ুন, ফ্ল্যাটে রেস্তোরাঁ, হুক্কা বার, ফাস্ট ফুডের দোকান ঠেকাতে আইন বদলের পথে কলকাতা পুরনিগম

মুখ্যমন্ত্রী যখন এই বার্তা দিচ্ছেন তখন এদিন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাখিবন্ধন উৎসবের কর্মসূচি নেওয়া হয়েছে। সম্প্রীতি ও সংহতির সেতুবন্ধনে এই উৎসব পালিত হবে। সেই সঙ্গে রাজ্যের ৩৪৫টি ব্লকে, ১১৯টি পুরসভায়, ৭টি পুরনিগমে, কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে, ২৩টি জেলা সদরে এবং জিটিএ নিয়ে মোট ৬৩৯টি ইউনিটে রাখিবন্ধন উৎসব উদযাপন করবে যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বহু কর্মসূচি রয়েছে। এদিন সকালে সমাজমাধ্যমে রাখি বন্ধনের শুভেচ্ছা দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00