Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি, ওঁর কথাগুলো আমরা বিশ্বাস করি’, স্পষ্ট করলেন মমতা

তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব সূত্রে খবর, অতি উৎসাহী কর্মীদের এই বক্তব্য মোটেই ভালভাবে নেননি তৃণমূল সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাই (21 JULY) সমাবেশে প্রতিবারের মতোই নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে স্লোগান দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বলে যাচ্ছিলেন, ‘আমরা কারা, জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার, জঙ্গলমহল সুন্দরী, স্বাস্থ্য সাথী…’। আর তার বলার পরে কর্মী সমর্থকরা চিৎকার করে বলছিলেন ‘তৃণমূল’। স্লোগানের মাঝেই মুখ্যমন্ত্রী নাম উচ্চারণ করেছিলেন শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণের (RAMAKRISHNA)। সেই সময়েই অতি উৎসাহী কয়েকজন কর্মী- সমর্থক আওড়েছিলেন, ‘তৃণমূল’। তারপরেই দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন মমতা।

সম্প্রতি বেশ কয়েকজন অতি উৎসাহী নেতা, পদাধিকারী, বিধায়ক তৃণমূল সুপ্রিমোকে বলেছিলেন, দেবী দুর্গা- মা সারদা- রানি রাসমণি, ভগিনী নিবেদিতা। জানিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তাদের সতর্ক করা হয়েছিল দলের তরফ থেকে। আর এদিন খোদ মমতা স্পষ্ট বার্তা দিলেন অতি উৎসাহী কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে। 

এদিনে মমতা বন্দ্যোপাধ্যায় ‘রামকৃষ্ণ’ বলার পরেই চিৎকার উঠে আসে ‘তৃণমূল’। তারপরেই তৃণমূল সুপ্রিমো তাঁর বক্তৃতা থামিয়ে শুধরে দেন অতি উৎসাহী কর্মী ও সমর্থকদের। বলেন, ‘রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি। ওনার কথাগুলো আমরা বিশ্বাস করি’। বুঝিয়ে দিতে চাইলেন, রামকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করতে হবে। তাঁকে রাজনীতির অন্তর্ভুক্ত করা যাবে না। এই ভুল শুধরে দেওয়ার পরেই আবার বক্তৃতা শুরু করেন তিনি। তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব সূত্রে খবর, অতি উৎসাহী কর্মীদের এই বক্তব্য মোটেই ভালভাবে নেননি তৃণমূল সুপ্রিমো।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00