Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিএ আন্দোলন নিয়ে ফের সুর চড়ালেন মমতা

ধর্নামঞ্চ থেকে সব দফতরকে পুরনো ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএ আন্দোলনকারীদের (DA Agitation) ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবারের পর বৃহস্পতিবারও ডিএ এর দাবিতে আন্দোলনকারীদের নিশানা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি এদিন বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে সরব হন তিনি।

বৃহস্পতিবার রেড রোডে ধর্নামঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বাম আমলে চাকরিতে অনিয়মের তালিকা দেখাতে বলেন শশী পাঁজাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা গণশক্তিতে কাজ করেন তাঁদের প্রত্যেকের স্ত্রী শিক্ষিকা। সব চিরকুটের চাকরি। তিনি আরও বলেন, ‘জনগণের টাকা নিয়ে আপনারা কাজ বন্ধ করতে চাইছেন? এক তারিখ হলে আগে বেতন পেতেন না। এখন এক তারিখে পেনশনও পান! তার পরও আপনাদের চাই?’ এদিন ধর্নামঞ্চ থেকে সব দফতরকে পুরনো ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১০৬ শতাংশ ডিএ দিয়েছি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন বিজেপিকে পোস্টাল ব্যালটে ভোট দিলে কী বিজেপি চাকরি পাইয়ে দেবে?

প্রসঙ্গত বুধবার ডিএ আন্দোলনকারীদের নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ এর দাবিতে আন্দোলন করছেন যারা তারা চিরকুটে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে ডিএ আন্দোলন কারীদের চোর ডাকাত বলে কটাক্ষ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00