Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি কর-কাণ্ড নিয়ে অরাজকতার প্রতিবাদে শুক্রে পথে নামছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করের তরুণী চিকি‍ৎসকের মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে নখদাঁত বের করে আসরে নেমে পড়েছে রাজ্যের জনগণ প্রত্যাখিত রাজনৈতিক দলগুলি। আন্দোলনের নামে কার্যত কলকাতা শহরে তাণ্ডব শুরু করেছে। সেই অরাজকতার বিরুদ্ধে এবার পথে নামার সিদ্ধান্ত নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার বিকেল চারটের সময়ে মৌলালির মোড় থেকে তৃণমূলের উদ্যোগে বের হবে এক মিছিল। ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে ওই মিছিল। ওই মিছিলেই পা মেলাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি রাজ্যজুড়েও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের প্রতিবাদের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা। সেখানেই আরজি কর কাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি। হবু চিকি‍ৎসক ও চিকি‍ৎসকদের আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি-সিপিএম ও কংগ্রেস যেভাবে আসরে নেমেছে তার সমালোচনা করে পাল্টা পথে নামার ঘোষণা করেন মমতা। রাজ্যজুড়ে অরাজকতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে তৃণমূল কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে রাম-বাম। ওই চক্রান্তের বিরুদ্ধে পাল্টা পথে নামতে বলছি তৃণমূল কর্মীদের।’ এর পরেই পাল্টা কর্মসূচি ঘোষণা করে  মমতা বলেন, ‘১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন হবে। ১৮ তারিখ ধর্না হবে ব্লকে ব্লকে। ১৯ তারিখে রাখি। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সে দিনের কর্মসূচি পরে জানিয়ে দেব।’

পরে হাজরা মোড়ে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘আরজি কর কাণ্ডে যে অরাজকতা তৈরির চেষ্টা চলছে তার বিরুদ্ধে ১৬ অগস্ট শুক্রবার পথে নামব। বিকেল তিনটের সময়ে মৌলালি মোড়ে সবাই জমায়েত করুন। বিকেল চারটে থেকে আমি হাঁটব। দোষীর ফাঁসির দাবিতে প্রতি ব্লকে-ব্লকে ১৭ অগস্ট রাজ্যজুড়ে প্রতিবাদ হবে। মিছিল, সভা এবং ধর্নার মাধ্যমে ওই প্রতিবাদ জানানো হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00