Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্যকেন্দ্র হোক কী শিক্ষাকেন্দ্র, No গেরুয়া, মোদিকে চিঠি মমতার

মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সাফ জানিয়ে দিলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গেরুয়া রং করা কিম্বা লোগো বসানোর ‘ফতোয়া’ রাজ্য মানবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রকে কড়া চিঠি রাজ্যের। সেই চিঠি লেখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) উদ্দেশ্য করে। লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই চিঠিতেই বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) দেশের প্রধানমন্ত্রীকে(Prime Minister of India) সাফ জানিয়ে দিলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে বা স্বাস্থ্যকেন্দ্রে গেরুয়া রং করা কিম্বা লোগো বসানোর ‘ফতোয়া’ রাজ্য মানবে না। সম্প্রতি প্রতিটি রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং ও কেন্দ্রের লোগো ব্যবহার করতে হবে। তা মানতে রাজি নয় মমতার সরকার। কেন তিনি তা মানতে রাজী নন, তা জানিয়েই মুখ্যমন্ত্রী এদিন চিঠি দিয়েছেন কেন্দ্রকে।

এক্ষেত্রে রাজ্যের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে রাজ্যের টাকায়। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলি স্বায়ত্ত্বশাসিত। সেখানে সরকার অযথা হস্তক্ষেপ করতে পারে না। একই অবস্থা রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলিরও। যেখানে যেখানে কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য মিশনের খাতে টাকা এসেছে সেখানে নিশ্চই ভারত সরকারের লোগো বসবে, কেন্দ্রের প্রকল্পের নামও থাকবে। থাকবে গেরুয়া রঙও। কিন্তু যেখানে শুধুমাত্র রাজ্যের টাকায় কাজ হয়েছে সেখানে শুধু নীল-সাদাই থাকবে। কেন্দ্রের নির্দেশিকা গ্রহণ করার অর্থ কেন্দ্রের হস্তক্ষেপ মেনে নেওয়া।

এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত কোনওভাবেই মানা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার রাজ্যে থাকা তাঁদের অফিসের রং পরিবর্তন করে গেরুয়া করে দিচ্ছে। রেল স্টেশন, মেট্রো স্টেশনে রং পরিবর্তন করে গেরুয়া করে দিচ্ছে। কোনও কিছুই মানছে না। তৃণমূল-সহ বিরোধী দলগুলো কেন্দ্রের এই আচরণে বিরুদ্ধে সবসময় ক্ষোভপ্রকাশ করে এসেছে। এবার সেইটাই চিঠিতে উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00