Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আঁশ বটি দিয়ে পা কেটে বৃদ্ধার দেহ ট্রলিতে ঢোকানো হয়! মধ্যমগ্রাম কাণ্ডে হাড়হিম করা ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি : মধ্যমগ্রামের বৃদ্ধা খুন কাণ্ডে উত্তাল গোটা এলাকা। এই ঘটনায় হাতেনাতে পাকড়াও হয়েছে মা ও মেয়ে। দুই মহিলা অভিযুক্তকে জেরার মুখে উঠে এসেছিল ওই দেহ এক বৃদ্ধার। বৃদ্ধা সম্পর্কে পিসিশাশুড়ি হন। দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। পুলিশি জেরায় তারা স্বীকার করেছিল পিসিশাশুড়ির দেহ ট্রলিতে ভরে ফেলতে এসেছিলেন গঙ্গায়! এবার পুলিশের হাতে মধ্যমগ্রামকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্ট। হাড়হিম তথ্য উঠে এল রিপোর্টে।বঁটি দিয়ে পা কেটে বৃদ্ধার দেহ ট্রলিতে ঢোকানো হয়েছিল!

ইতিমধ্যেই ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা শেষ হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এসেছে।মাথার পিছনে ভারী ভোঁতা কিছু দিয়ে তীব্র আঘাত করার ফলে মৃত্যু।খুনের পর দেহ গুম করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় মা ও মেয়ে। কিন্তু দেহ কিছুতেই ট্রলি ব্যাগে ঢোকে নি। তাই  আশ বঁটি দিয়ে গোড়ালির নিচে পা কাটা হয়। এছাড়াও প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, মৃত সুমিতার কাঁধ এবং দুই হাতে কালসিটে দাগ আছে। সোমবার ভোরের দিকে খুন করা হয়েছিল। অবশ্য মৃতদেহের কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট এখনও হাতে পান নি পুলিশ।এবার ময়নাতদন্তের সূত্র ধরে আসল খুনির কাছে পৌঁছোতে চাই গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

মা-মেয়েকে ট্রলি ফেলতে ধরে ফেলেছিল কুমোরটুলি এলাকার এক নাপিত। তার নাম গৌতম ঠাকুর। তার বয়ানও রেকর্ড করা হয়েছে। সাক্ষ্মী হিসেবে তার স্টেটমেন্টও কাজে লাগাবে গোয়েন্দারা।

এই নিয়ে ট্যাক্সি চালকের দাবি, তিনি বিমানবন্দর এলাকাতে নিয়মিত গাড়ি চালান। দুই মহিলার সঙ্গে থাকা ট্রলি ব্যাগে কী ছিল তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। সম্পত্তিগত বিবাদ নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ তাও খতিয়ে দেখা হচ্ছে। দুই ধৃতকে বুধবার(২৬ ফেব্রুয়ারি)আদালতে পেশ করবে পুলিশ।নর্থ পোর্ট থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ২৩৮/৩(৫) ধারায় মামলা রুজু করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00