Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিকনিক গার্ডেনে জল জমা রুখতে ঢেলে সাজানো হচ্ছে নিকাশি ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির সময় জল জমে। তাই এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পিকনিক গার্ডেন থেকে বালিগঞ্জ পর্যন্ত ৭৫০ ভূগর্ভ নিকাশি ব্যাবস্থার শুভসূচনা হল মঙ্গলবার। ৬৬ এবং ৬৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে কলকাতা পৌর সংস্থার উদ্যোগে এই নিকাশি পাইপ লাইনের ভিত্তিস্থাপন করলেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য তারক সিংহ। উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান(Minister Javed Khan) সহ স্থানীয় কাউন্সিলর ফইয়াজ আহমেদ খান ও ৬৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা।

এক কিলোমিটার এই নিকাশি ব্যাবস্থা তৈরি করার জন্য ৭কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । এদিন তারিখানা রোডে এই প্রকল্পের শিলান্যাস করেন মেয়র ফিরহাদ হাকিম, পৌর চেয়ারম্যান মালা রায় ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান ও তারক সিংহ। মেয়র (Mayor)বলেন, এই অঞ্চলের জল জমার সমস্যা দীর্ঘ ৫০ বছরের। বাম জামানাতে অবহেলার জন্য এই অঞ্চলে কাজ হয় নি। তিনি বিজেপির সরকারকে নিশানা করে বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের এখান থেকে টাকা কেটে নিয়ে যায়। তার বিনিময় আমাদের টাকা দেওয়া হত। কিন্তু এই সরকারের আসার পর প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হল। আমরা ভিক্ষা চাই না ,কেন্দ্রের বিজেপির সরকারের কাছে।

আমরা আমাদের অধিকারের টাকা চাইছি কেন্দ্র সরকারের কাছে। সম্পূর্ন কলকাতায়(Kolkata) জল জমার সমস্যা মেটাতে কাজ হচ্ছে। এই টাকা কেন্দ্র থেকে আসার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরেও আমাদের পৌর কর্মীদের মাইনে ১তারিখ থেকে ২ তারিখ হয়নি। মোদীজি টাকা না দিলেও আমাদের সরকার আপনাদের পাশে আছে থাকবে বলে এদিন জানান মেয়র ফিরহাদ হাকিম।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00