Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে কলকাতা থেকেও  

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে মঙ্গলবার। কলকাতাবাসীও এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন। কলকাতায় বিকেল ৪টা ৫২ মিনিটে গ্রহণ শুরু হবে বলে জানা গিয়েছে। মহানগর থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৫৫ মিনিট নাগাদ। চন্দ্রগ্রহণ থাকবে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, চাঁদ এই দিন পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে যাবে। তাকে লাল দেখাবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মত ভারত থেকেও গ্রহণ দেখা যাবে। এই গ্রহণ প্রায় তিন বছরের মধ্যে শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ২টো ৩৯ মিনিট থেকে। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছ’টার মধ্যে, প্রায় দেড় ঘণ্টা স্পষ্ট দেখা যাবে গ্রহণ। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে চন্দ্রগ্রহন দেখা যাবে বিকেল ৪টা ৪৯ মিনিট থেকে। প্রায় ২ ঘণ্টা ৪১ মিনিট দেখা যাবে। ত্রিপুরার আগরতলায় গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৩৮ মিনিটে। গুয়াহাটিতে সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৩৬ মিনিটে। ওড়িশার ভুবনেশ্বর থেকে সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৯ মিনিটে। বিহারের পটনায় বিকেল ৫টা ৬ মিনিটে সবচেয়ে ভাল পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।

চন্দ্রগ্রহণ কেন হয়? সূর্যের চারদিকে ঘোরে পৃথিবী। আর চাঁদ ঘোরে পৃথিবীর চারদিকে। এই প্রক্রিয়ায় একটি সময় আসে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখা বরাবর এসে পড়ে, এর ফলে সূর্যের আলো পৃথিবীতে পড়ে কিন্তু চাঁদে পৌঁছায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। প্রসঙ্গত এর আগে এ বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল গত ১৫ মে৷ মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ২০২৫-এর ১৪ মার্চ৷ উল্লেখ্য গত ২৫ অক্টোবর সূর্যগ্রহণ হয়েছিল। কলকাতা, শিলিগুড়ি, পটনা, রাঁচি, গুয়াহাটি-সহ দেশের পূর্ব অংশ থেকে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণ দেখা যাবে বলে জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00