Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় ২৯ জন যাদবপুরের অধ্যাপক

ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। এই শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১৪ জন গবেষক স্ট্যানফোর্ডের শীর্ষ গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় গবেষকদের তালিকায় জায়গা করে নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২৯ জন অধ্যাপক। শুধু রাজ্যে নয়, বিশ্ববিদ্যালয়ের নিরিখে গোটা দেশের মধ্যে সর্বাধিক। একইসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৪ জন ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে যেমন এই দেশের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক-গবেষকরা রয়েছেন। তেমনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরাও রয়েছেন। ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। এই শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১৪ জন গবেষক স্ট্যানফোর্ডের শীর্ষ গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের নিরিখে দেশের মধ্যএ দ্বিতীয় ও তৃতীয় স্থানে বেনারস বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয় রয়েছে। বেনারস বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন অধ্যাপক রয়েছেন এই তালিকায়। সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ২,০৪২ জন গবেষক এই তালিকায় স্থান পেয়ছেন। বিষয়টি নিয়ে আপ্লুত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, ‘আমার সহকর্মীরা এই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করায় আমি খুবই খুশি। তাঁরা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়কেই গর্বিত করেননি, সমগ্র রাজ্যকে গর্বিত করেছেন। আমি আশা করি এই স্বীকৃতির পর ইউজিসি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এমিনেন্স-এর খেতাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভাববে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00