Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার কলকাতা বিমানবন্দরের অন্তর্দেশীয় টার্মিনালে মিলবে বিলিতি সুরা

নতুন বছরের শুরুতেই চালু হবে পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরারসিকদের জন্য সুখবর।

ভিনরাজ্যে থেকে আগতযাত্রীরা কলকাতা বিমানবন্দর থেকেই কিনতে পারবেন বিলিতি মদ। এই সুবিধা আগে শুধু আন্তর্জাতিক টার্মিনালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার চালু হল অন্তর্দেশীয় টার্মিনালে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই পরিষেবা দিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন। আশা করা হচ্ছে, নতুন বছরের আগেই অন্তর্দেশীয় বিমানবন্দরের লাউঞ্জ থেকে মদ কিনতে পারবেন যাত্রীরা।

মঙ্গলবার থেকে রাজ্যে বিলিতি মদের দাম অনেকটাই কমেছে। প্রশাসনিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রতিবেশী রাজ্যগুলি থেকে এ রাজ্যে মদের দাম শুরু হয়েছে কালোবাজারি। অন্য রাজ্য থেকে বেআইনিভাবে রাজ্যে মদ ঢুকে পড়ার সম্ভাবনার একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সে কথা মাথায় রেখে দিল্লি এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে প্রায় একই হয়ে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মদের দাম।কোনও কোনও ক্ষেত্রে ভিন রাজ্য থেকে দাম অনেকটাই কম হচ্ছে। ফলে, বেআইনিভাবে অন্য রাজ্য থেকে মদ নিয়ে এ রাজ্যে যারা মদ নিয়ে আসত, তারা এখন সমস্যায়। পাশাপাশি গুণগতভাবে উন্নতমানের মদের দাম কম হওয়ায় তা আকর্ষণীয় হবে মদ্যপায়ীদের কাছে।

বুধবার রাজ্য আবগারি কমিশনার এস উমাশংকর জানিয়েছেন, ‘“একদিকে বেআইনি মদের চোরাচালান বন্ধ হবে। অন্যদিকে আবার জনস্বার্থের বিষয়টিও রাজ্য সরকারের কাছে বিশেষ প্রাধান্য পাবে। তাই সরকার মদের দাম অন্যান্য রাজ্যের সঙ্গে সমানুপাতিক করছে।”’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00