Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একতরফা প্রার্থী ঘোষণা বামেদের! ভাঙল জোট

একতরফা ভাবে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট সম্পর্ককে কার্যত ইতি টেনে দিল বামেরা। যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেখানে ২টি আসনে প্রার্থী দেবে সিপিআই(এম) এবং ১টি করে আসনে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংগঠনের দোহাই দিয়ে একতরফা ভাবে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট সম্পর্ককে কার্যত ইতি টেনে দিল বামেরা। আগামী ৩০ অক্টোবর রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই চার কেন্দ্রের জন্য শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এদিন প্রার্থী ঘোষণা করে দিল রাজ্য বামফ্রন্ট। আর সেটাও প্রদেশ কংগ্রেসকে বিন্দুমাত্র না জানিয়ে। কংগ্রেসের জন্য কোনও আসনও ছাড়েনি বামেরা। এই অবস্থায় দুই শিবিরের জোট যে আপাতত বানের জলে ভেসে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক ভাবেই বামেদের এই একতরফা সিদ্ধান্তের জেরে এখন প্রশ্ন উঠেছে, শুধুই ভোটের সময়ে মমতা আর তৃণমূল বিরোধীতার দোহাই দিয়ে কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোট গড়ে রাজ্য রাজনীতিতে কী তাঁদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে বামেরা!  

এদিন জানানো হয়েছে যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেখানে ২টি আসনে প্রার্থী দেবে সিপিআই(এম) এবং ১টি করে আসনে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বাম শিবিরের প্রার্থী হিসাবে লড়াই করবেন প্রাক্তন বিধায়ক আব্দুর রউফ। দক্ষিন ২৪ পরগনা জেলার গোসাবা কেন্দ্রে লড়াই করবেন আরএসপি প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল। উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে সিপিআই(এম) এর হয়ে প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি দাস। নদিয়ার শান্তিপুরে সিপিআই(এম) সৌমেন মাহাতোকে প্রার্থী করেছে। কংগ্রেসের জন্য কোনও কেন্দ্র না ছাড়ায় মনেই করে নেওয়া হচ্ছে ওই চার কেন্দ্রেই কংগ্রেস তাঁদের মতো করে প্রার্থী দেবে এবং সেক্ষেত্রে দুই দলের মুখোমুখি লড়াই কার্যত অবসম্ভাবী।

গতকাল রাজ্যের যে ৩টি বিধানসভা কেন্দ্রের ফলাফল সামনে এসেছে সেখানে বামেদের ফল একদিকে যেমন খুবই খারাপ হয়েছে তেমনি সামসেরগঞ্জে বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে কংগ্রেস উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এমনকি এখন এটাও মনে করা হচ্ছে কংগ্রেসের এই উত্থানের জন্যই বাম শিবির তড়িঘড়ি করে জোট ভেঙে সংগঠনের দোহাই দিয়ে একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কেননা তাঁদের মনে হয়েছে বামেদের ভোট কংগ্রেসের দিকে গেলেও কংগ্রেসের ভোট আসেনি বামেদের দিকে। ফলে দুই শিবিরের একত্রে রাজনৈতিক সহবাস ঘিরে একটা কাঁটা থেকে যাচ্ছে। সেই কাঁটা সরাতেই এবার বামেরা নিজেদের মতো করে ভবিষ্যতের পথে পা বাড়িয়ে দিল। এতে হয় তাঁরা লাভবান হবে নাহলে আরও দূরাবস্থার মুখে পড়বে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00