Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষণ শেঠ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ বছর রাজনীতির গণ্ডি থেকে দূরে ছিলেন লক্ষণ শেঠ। ফের রাজনীতির ময়দানে দেখা যাবে তাঁকে। এবার তিনি যোগ দিলেন কংগ্রেসে। আর হাত শিবিরে নাম লিখিয়েই পেলেন গুরুত্বপূর্ণ পদ। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হলেন তিনি। বিশেষ সূত্রের খবর এমনটাই।

লক্ষ্মণ শেঠ দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাঁর পরিচয়। এবাদেও তাঁকে অনেকে চেনেন হলদিয়ায় একাধিক স্কুল- কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে। একসময় ছিলেন দাপুটে বাম নেতা। তারপর যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। এরও পরে বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। হয়েছিলেন লোকসভা ভোটের প্রার্থীও। গবেষণার জন্য ‘ডিলিট’ও পেয়েছেন লক্ষ্মণ শেঠ। বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা এসে তাঁর হাতে তুলে দিয়েছিলেন সম্মান।

৭৩ বছর বয়সে তিনি পেয়েছেন এই সম্মান। রাজনীতির বাইরে দীর্ঘদিন গবেষণার কাজে যুক্ত ছিলেন তিনি। গৌতম বুদ্ধ এবং সাম্যবাদ ছিল তাঁর গবেষণার বিষয়। তাঁকে ‘ডিলিট’ (D. Litt.) সম্মান দিয়েছে কর্ণাটকের টুমকুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা হলদিয়ায় এসে তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছিলেন। ফের রাজনীতিতে ফিরছেন তিনি। একসময়ের চেনা শিবিরেই। আবার লক্ষণ ধরলেন কংগ্রেসের হাত। তাও আবার প্রদেশ কংগ্রেস সহ সভাপতি হয়ে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00