Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার কালীঘাটের পটুয়াপাড়া থেকে টাকা ভর্তি বাস পাহারা দিয়ে বের করার অভিযোগ তুলে সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ট্যাগ করে টুইট করেছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তা নিয়ে এবার শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার নগরপাল। বিনীত গোয়েলের হয়ে এই মামলা দায়ের করেছে রাজ্য সরকার।

১৭ এপ্রিল টুইট করে শুভেন্দু অভিযোগ করেন, ‘বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বের করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি সিবিআই–ইডিকে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে।মহারাষ্ট্রের(Maharastra)নম্বর প্লেট লাগানো একটি বাসের ছবি টুইট করেন বিরোধী দলনেতা। কলকাতার পুলিশ কমিশনারকে ট্যাগ করে প্রশ্ন তোলেন, ‘কলকাতা পুলিশের কর্মীরা সেই বাসটিকে এসকর্ট করে কোথায় নিয়ে যাচ্ছে পটুয়াপাডা থেকে?’

এরপরেই লালবাজার রিপোর্ট চায় কালীঘাট থানা (Kalighat P.S.)থেকে। তারা রিপোর্টে জানায়, ওই বাসটি একটি রাজনৈতিক কর্মসূচির জন্য আনা হয়েছে। সেটি কালীঘাট রোডেই রয়েছে। তা সরিয়ে দেওয়ার কোনও বিষয় নেই। পুলিশ কর্মীরা ট্রাফিক ম্যানেজমেন্টের কাজ করছিলেন বলে আদালতে জানিয়েছেন সিপি।

রাজ্য সরকার এদিন কলকাতার পুলিশ কমিশনারের(CP) হয়ে আদালতে বলে, বিনীত গোয়েলকে (Binit Goyel)কালিমালিপ্ত করতে মিথ্যা টুইট করেছিলেন বিরোধী দলনেতা। বুধবার নগরদায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে এই মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এখন দেখার কবে শুনানির দিন ধার্য হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00