Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার ঘুরে ঠান্ডা হাওয়া আসছে রাজ্যে,নামছে পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ধাক্কায় রাজ্যে হু হু করে নামছে তাপমাত্রার পারদ । কালিম্পং এ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ডিগ্রি এবং পুরুলিয়াতে তাপমাত্রা ৬.৪ ডিগ্রিতে । তবে রাজ্যে ঠান্ডার প্রকোপ বাড়লে ও এই মুহূর্তে দার্জিলিং এ বরফ পড়ার কোন আশঙ্কা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। আলিপুর আবহাওয়া দফতেরর অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস শুক্রবার জানান, এই মুহূর্তে আমাদের রাজ্যের মিনিমাম টেম্পারেচার নর্মাল থেকে ৩ ডিগ্রি ৫ ডিগ্রি নিচে চলছে ।গতকালও একই পরিস্থিতি ছিল ।আজও সেই পরিস্থিতি আছে। আর আগামীকালও অর্থাৎ শনিবার এক্সপেক্টেড একইরকম থাকবে।

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়াতে (Purulia) ৬.৪ ডিগ্রি এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় চেঞ্জ নেই। কলকাতার ক্ষেত্রে শুক্রবার সর্বনিম্ন ১০.৯ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যেটা নরমালের চেয়ে তিন ডিগ্রি কম ।আগামীকালও কলকাতার ক্ষেত্রে ১১ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।গণেশ বাবুর মতে, কারণ হিসেবে এটি বলা যায় ,তাহলে আমাদের রিজিনে উত্তরমুখী স্ট্রং উইন্ড আছে। তার ফলে কোনরকম কোন বাধা না পেয়ে সরাসরি আমাদের রিজেন চলে আসছে জম্মু-কাশ্মীর ,ইউপি, বিহার হয়ে ঠান্ডা হাওয়া । ফলে স্কেলটা খুবই স্ট্রং।

জম্মু-কাশ্মীর, ইউপি(UP), বিহার সব সব জায়গাতেই শীতের প্রভাব টা বেশি ।কোল্ড ওয়েব কন্ডিশন চলছে। আগামী পাঁচ দিন আমাদের রাজ্যে বৃষ্টিপাতের কোথাও কোন সম্ভাবনা নেই । শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ১ অথবা ২ ডিগ্রী বাড়ার সম্ভাবনা আছে। যেটা এখন চলছে, বাইশ ডিগ্রির কাছাকাছি সেটা হয়তো বেড়ে ২৩ -২৪ ডিগ্রী গিয়ে দাঁড়াবে । রাতের তাপমাত্রায় কোন রকম চেঞ্জ নেই । কাল ১১ ডিগ্রির কাছাকাছি হয়ে দাঁড়াবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা।

রবিবার আর সোমবার কলকাতার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এই সিজনের সর্বোচ্চ শীতলতম দিন আজ। আজ রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ১০.৯ ডিগ্রি। আগামী ১৩ তারিখ পর্যন্ত ওয়েদারে খুব একটা কোনরকম চেঞ্জ নেই আমাদের রিজনে বলে জানান গণেশবাবু।কালিম্পং এর তাপমাত্রা চলছে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ১৫.৫° আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ৮ ডিগ্রী । দার্জিলিং এর তাপমাত্রা এখন ৪.৮ডিগ্রি চলছে। তবে দার্জিলিঙের কোনো তুষারপাতের সম্ভাবনা নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00